ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ ২০২৫: ৫ম বারের মত চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ ২০২৫: ৫ম বারের মত চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স।..

Bakhtiar S. avatar   
Bakhtiar S.
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ ২০২৫: ৫ম বারের মত চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স।..
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ ২০২৫: ৫ম বারের মত চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স।..
ছবি: সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের টি-২০ ক্রিকেট "ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল)" ২০২৫-এর ফাইনাল ম্যাচ। মুখোমুখি ত্রিনবাগো নাইট রাইডার্স (টিকেআর) বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।..

৬ টি দল নিয়ে আয়োজিত 'সিপিএল ২০২৫' শুরু হয়েছিল গত ১৫ আগস্ট। ৩৮ দিনব্যাপী চলা এবারের আসরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হলো আজ (২২ সেপ্টেম্বর)।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আজ (বাংলাদেশ সময়) সকাল ৬:০০ টায় শুরু হয় ম্যাচটি। টসে জিতে (স্বাগতিক) গায়ানা প্রথমে ব্যাটিং করে। 

সংক্ষিপ্ত স্কোরঃ 

গায়ানা ১৩০/৮ (২০ ওভার); ইফতিখার আহমেদ ৩০ (২৭), বেন ম্যাকডারমট ২৮ (১৭), ডোয়াইন প্রিটোরিয়াস ২৫ (১৭); (টিকেআর-এর) নেত্রাভালকার ৩/২৫, আকিল হোসেইন ২/২৬। 

টিকেআর ১৩৩/৭ (১৮ ওভার); অ্যালেক্স হেলস্ ২৬ (৩৪), কলিন মুনরো ২৩ (১৫), সুনিল নারিন ২২ (১৭); (গায়ানার) ইমরান তাহির ৩/৩৪, শামার জোসেফ ৯/২, প্রিটোরিয়াস ২/২১। 

ফলাফলঃ ত্রিনবাগো নাইট রাইডার্স ৩ উইকেটে জয়ী (এটা তাদের পঞ্চম সিপিএল শিরোপা)। 

ম্যান অব দ্য ম্যাচঃ আকিল হোসেইন (২/২৬, ১৬*) 

ম্যান অব দ্য সিরিজঃ কায়রন পোলার্ড (টিকেআর)। 

 

[তথ্যঃ ক্রিকবাজ।]

Nema komentara


News Card Generator