চাঁদাবাজির রাজনীতির অবসান চায় নতুন নেতৃত্ব | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চাঁদাবাজির রাজনীতির অবসান চায় নতুন নেতৃত্ব

Juwel Hossain avatar   
Juwel Hossain
চাঁদাবাজির রাজনীতির অবসান চায় নতুন নেতৃত্ব
চাঁদাবাজির রাজনীতির অবসান চায় নতুন নেতৃত্ব
ছবি: সংগৃহীত
****

রাজধানীতে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি গঠন অনুষ্ঠানে নাগরিক ছাত্র ঐক্যের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক তানভীর ইসলাম স্বাধীন।

আজ (২১ সেপ্টেম্বর) রবিবার তানভীর ইসলাম স্বাধীনব লেন, “বাংলাদেশের রাজনীতিতে আবেগ, পেশিশক্তি ও চাঁদাবাজির জায়গা কমে আসছে; এখন সময় জ্ঞানভিত্তিক, নীতিনিষ্ঠ রাজনীতির।”

তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনের অভিজ্ঞতা প্রমাণ করেছে যে নতুন প্রজন্ম দুর্বৃত্তায়িত রাজনীতি প্রত্যাখ্যান করেছে। তারা পরিবর্তন চায়, এবং সেই পরিবর্তন আসছে অংশগ্রহণমূলক ও সংস্কারমুখী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে।

তানভীর ইসলাম স্বাধীন বলেন, “বড় জনসভার রাজনীতি নয়, এখন ছাত্রদের চিন্তা-ভাবনা গড়ে উঠছে সাইবার প্রচারণা আর নৈতিক অবস্থানের ভিত্তিতে। ‘বড় ভাই সংস্কৃতি’, প্রটোকল আর দখলদারিত্বের রাজনীতি আজকের ছাত্ররা মানে না।”

তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক দলগুলো যদি এখনো শুধুমাত্র ক্ষমতার প্রতিযোগিতা ও চাঁদাবাজিকে রাজনীতির রূপ ধরে রাখে, তবে তা আর টিকবে না। জনগণ বিকল্প খুঁজছে, আর সেই বিকল্প হতে পারে এই ছাত্রদের হাত ধরেই।

সংকট সমাধানে সর্বোচ্চ আদালতের রায়কে সম্মান জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঐক্য ও সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

শেষে তিনি সকলকে আহ্বান জানান, “রাজনীতি হালকাভাবে নেওয়ার বিষয় নয়। এটি মানুষের জীবনের সঙ্গে জড়িত সংগ্রাম। তাই আমাদের দায়িত্ব সৎ, অংশগ্রহণমূলক ও পরিবর্তনমুখী রাজনীতি গড়ে তোলা।”

অনুষ্ঠানে উপস্থিত ছাত্ররা নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে ভবিষ্যতের গণতান্ত্রিক রাজনীতিতে ছাত্র আন্দোলনের দৃঢ় অবস্থান প্রত্যাশা করেন।

Walang nakitang komento


News Card Generator