নাগরপুরে বেপরোয়া বাসচাপায় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নাগরপুরে বেপরোয়া বাসচাপায় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
নাগরপুরে বেপরোয়া বাসচাপায় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
নাগরপুরে বেপরোয়া বাসচাপায় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
ছবি: সংগৃহীত
নাগরপুরে বেপরোয়া বাসচাপায় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে বেপরোয়া এসবি লিংক বাসের চাপায় নুরু বেপারি (৭০) নামের এক ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মামুদনগর ইউনিয়নের পুষ্টকামরী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নুরু বেপারি ওরফে নুরু মাতবর কলমাইদ গ্রামের মৃত মানিক বেপারির ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে মামুদনগর বাজার থেকে বাড়ি ফিরছিলেন নুরু বেপারি। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী ও ফিটনেসবিহীন এসবি লিংক বাস (ঢাকা মেট্রো ব- ১১-৭০২১) তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে পুলিশ লাশ ও দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, এসবি লিংক বাসগুলো দীর্ঘদিন ধরেই ফিটনেসবিহীন অবস্থায় বেপরোয়া গতিতে চলাচল করছে। বারবার দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে দৌরাত্ম্য বেড়েই চলেছে। দ্রুত এসব অনিয়ম বন্ধ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator