কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল,গ্রেফতার ২০ নেতাকর্মী | আই নিউজ বিডি

কুমিল্লা

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল,গ্রেফতার ২০ নেতাকর্মী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাত্র ৫ মিনিটের মিছিল, ভিডিও ভাইরাল হলে রাতভর অভিযান চালিয়ে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের গ্রেফতার..
Condividi su Eidok
কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল,গ্রেফতার ২০ নেতাকর্মী
Foto: archivio

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বাতাবাড়িয়া এলাকায় শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাত্র ৫ মিনিটের ঝটিকা মিছিল করে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।  

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মহাসড়কে স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিও ছড়িয়ে পড়ার পর সদর দক্ষিণ মডেল থানার এসআই জসিম উদ্দিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।  
মামলায় ৩০ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করা হয়।

পুলিশ রাতভর অভিযান চালিয়ে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করে।  
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃত নেতাকর্মীদের মধ্যে রয়েছে :

১. মাহাবুব আলম পল্লব — সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক  
২. শরিফ আহমেদ মজুমদার সোহাগ — উত্তর রামপুর  
৩. হানিফ চৌধুরী — লালবাগ  
৪. দেলোয়ার হোসেন — সাওড়াতলী  
৫. মহিবুল্লাহ আপন — বেলতলী  
৬. জুয়েল — চাঙ্গিনী  
৭. দেলোয়ার — দিশাবন্দ  
৮. জসিম উদ্দিন — গাবতলী  
৯. ফরিদ — মহেষপুর  
১০. সজিব — বৈষখলা  
১১. মোহাম্মদ আলী — গোয়ালমথন  
১২. জানে আলম লোটাস — ধনপুর  
১৩. নরুল ইসলাম রানা — আলেখাচর  
১৪. মোবারক — খিলতলী  
১৫. আব্দুল আজিজ সজিব — বালুতুপা  
১৬. নাজমুল হক — (ঠিকানা অনির্দিষ্ট)  
১৭. ইলিয়াস — বরুড়া  
১৮. সাদ্দাম হোসেন মজুমদার — লালমাই  
১৯. নোমান — চেঙ্গাহাটা  
২০. আব্দুল কাদের — বুড়িচং

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন—  
“নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মহাসড়কে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক ছড়ানো হয়েছে।  
 আইনশৃঙ্খলা রক্ষায় আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি।  
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে।”

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী Altro কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 166 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Altro নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 12 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Altro নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 73 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Altro সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Altro সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Altro শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Altro গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 113 Views