দুর্গাপূজা সামনে রেখে ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুর্গাপূজা সামনে রেখে ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা..

Zahidul Islam avatar   
Zahidul Islam
দুর্গাপূজা সামনে রেখে ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা..
দুর্গাপূজা সামনে রেখে ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা..
ছবি: সংগৃহীত
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২১ স..

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

উপদেষ্টা জানান, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। পূজার নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। এ বছর পূজা আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, “পূজা একটি ধর্মীয় অনুষ্ঠান। তাই সকলকে সচেতন ও সতর্ক থাকতে হবে। ইতোমধ্যে প্রতিমা ভাঙচুরের ঘটনা অন্যান্য বছরের তুলনায় কমেছে। বিভিন্ন এলাকায় যেসব প্রতিমা ভাঙার ঘটনা ঘটেছে, সেগুলোর সঙ্গে জড়িতদের সিসিটিভির মাধ্যমে শনাক্ত করা হচ্ছে।”

এ সময় তিনি মাদক ও কৃষি বিষয়েও মত দেন। মাদক প্রবেশের বিষয়ে উপদেষ্টা বলেন, “দেশে বিভিন্ন রুট দিয়ে মাদক ঢুকছে, যার পরিবর্তে চাল, সার ও ওষুধ পাচার হচ্ছে। শুধু কক্সবাজার ও চট্টগ্রাম নয়, বরিশাল ও বরগুনার নৌরুটেও এমন কার্যক্রম চলছে। আরাকান আর্মি মাদক ব্যবসার ওপর নির্ভরশীল। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী মাদক জব্দে সক্রিয় হওয়ায় এর দাম বেড়েছে।”

কৃষকের অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “বর্তমানে কৃষকরা আলুর ন্যায্য দাম পাচ্ছে না। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে তারা আলু চাষে আগ্রহ হারাবে, যার ফলে বাজারে আলুর দাম বেড়ে যেতে পারে।”

তিনি সব পক্ষকে দায়িত্বশীলভাবে ভূমিকা রাখার আহ্বান জানান, যাতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হয় এবং সামাজিক সমস্যা মোকাবেলায় সকলে একযোগে কাজ করে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator