স্ত্রীর প্রশংসা করুন আজ

Every year, the third Sunday of September is observed as "Wife Appreciation Day," encouraging husbands to show love and gratitude to their wives.
分享到 Eidok
স্ত্রীর প্রশংসা করুন আজ
图片:来源收集

স্ত্রীর প্রশংসা করুন আজ: ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন

আমাদের জীবনে স্ত্রী কেবল একজন সঙ্গী নন, বরং তিনি হয়ে ওঠেন পরিবারের অবিচ্ছেদ্য অংশ, সুখ-দুঃখের সহযাত্রী এবং জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। প্রতিদিনই তার অবদান, ভালোবাসা ও ত্যাগকে স্বীকৃতি দেওয়া উচিত। তবে, বিশ্বব্যাপী প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় রবিবার বিশেষভাবে পালিত হয় ‘স্ত্রীর প্রশংসা দিবস’ (Wife Appreciation Day)। দিনটি মূলত স্ত্রীদের সম্মান জানানোর উদ্দেশ্যেই পালিত হয়, যাতে স্বামী-স্ত্রীর সম্পর্ক আরও মজবুত ও ভালোবাসাময় হয়।

‘স্ত্রীর প্রশংসা দিবস’ প্রথম উদযাপিত হয় ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে। তারপর থেকে ধীরে ধীরে এটি নানা দেশে ছড়িয়ে পড়ে। যদিও দিবসটির ব্যাপারে খুব বেশি তথ্য পাওয়া যায় না, তবে মূল লক্ষ্য হচ্ছে— স্ত্রীদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশ করা।

অনেক পুরুষ আছেন যারা সবসময় স্ত্রীকে প্রশংসা করেন— তাদের কাজ, ধৈর্য, মমতা কিংবা পারিবারিক অবদানের জন্য। এতে একে অপরের মধ্যে বিশ্বাস, সম্মান ও ভালোবাসা আরও গভীর হয়। আবার অনেকেই আছেন যারা মনে মনে কৃতজ্ঞ থাকলেও মুখে প্রকাশ করতে পারেন না। তাদের জন্য এই বিশেষ দিনটি হতে পারে একটি সুযোগ, যাতে তারা খোলাখুলিভাবে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন।

স্ত্রীর প্রশংসা দিবস উদযাপনের সবচেয়ে ভালো উপায় হলো তাকে খুশি করা। সেটা হতে পারে খুব সাধারণ কিছু— যেমন একটি ফুলের তোড়া, প্রিয় কোনো খাবার রান্না করা, অথবা তাকে একটি আন্তরিক ধন্যবাদ জানানো। কেউ চাইলে স্ত্রীকে নিয়ে রেস্টুরেন্টে যেতে পারেন, পছন্দের পোশাক বা গয়না উপহার দিতে পারেন, কিংবা একটি বই কিনে দিতে পারেন। এমনকি হাতে লেখা একটি ছোট নোটও স্ত্রীকে আনন্দিত করতে পারে।

গবেষণায় দেখা গেছে, দাম্পত্য জীবনে কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করলে সম্পর্কের বন্ধন দৃঢ় হয়। প্রশংসার মাধ্যমে শুধু স্বামী-স্ত্রী নয়, পুরো পরিবারেই তৈরি হয় সুখী পরিবেশ। তাই এই দিনটি শুধুই আনুষ্ঠানিক কোনো পালনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি হতে পারে সম্পর্ক নতুনভাবে সাজানোর একটি উপলক্ষ।

‘স্ত্রীর প্রশংসা দিবস’ আসলে কেবল একটি দিন নয়— এটি আমাদের মনে করিয়ে দেয় প্রতিদিনই স্ত্রীর প্রতি ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করার প্রয়োজনীয়তা। একটি ছোট্ট প্রশংসা, একটি আন্তরিক ধন্যবাদ, অথবা একটি সরল উপহারই স্ত্রীকে অনুভব করাতে পারে— তিনি সত্যিই মূল্যবান, তিনি সত্যিই ভালোবাসার যোগ্য।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论