ঝালকাঠি: ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট বনি আমিন বাকলাইয়ের ছোট ভায়রা এবং তরুণ আইনজীবী মো. শামীম হোসেন জয় আ ত্ম হ ত্যা করেছেন। শনিবার রাতে শহরের পুলিশ সুপারের কার্যালয়ের সামনের একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। এই অকাল মৃ ত্যুতে আইনজীবী মহলে গভীর শো কের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃ ত্যুর আগে শামীম হোসেন জয় একটি চিরকুট লিখে গেছেন। চিরকুটে তিনি নিজের শারীরিক ও মানসিক যন্ত্রণার কথা উল্লেখ করেছেন। তিনি লেখেন, "আমার শরীরে যে রোগ বাসা বেঁধেছে, তাতে আমার মৃ ত্যু অনিবার্য। শরীরের কষ্ট ও মানসিক চাপ আমি আর নিতে পারছি না। তাই সবকিছু ভেবেচিন্তে আ ত্ম হ ত্যার পথ বেছে নিলাম।"
তিনি আরও লেখেন যে তার মৃ ত্যুর জন্য কেউ দায়ী নয় এবং তিনি তার ভুলগুলো বুঝতে পেরে অনুতপ্ত। তিনি শেষ অনুরোধ জানান, "আমাকে ভুল বুঝবেন না, পারলে ক্ষমা করে দেবেন।"
বর্তমানে পুলিশ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। চিরকুটটি যাচাই করা হচ্ছে এবং অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় নলছিটি এবং ঝালকাঠি উভয় এলাকার আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে।
App „Eye News BD”
Comments 0