মানিকগঞ্জে ভাষা শহীদ রফিক সেতুর টোলপ্লাজায় অগ্নিসংযোগ | আই নিউজ বিডি

মানিকগঞ্জ

মানিকগঞ্জে ভাষা শহীদ রফিক সেতুর টোলপ্লাজায় অগ্নিসংযোগ

মানিকগঞ্জে ভাষা শহীদ রফিক সেতুর টোলপ্লাজায় অগ্নিসংযোগ
Eidok-এ শেয়ার
মানিকগঞ্জে ভাষা শহীদ রফিক সেতুর টোলপ্লাজায় অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সিঙ্গাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় আন্দোলনকারীদের ভয়ে টোল আদায়ের দায়িত্বে থাকা কর্মকর্তারা পালিয়ে যান। এ সময় কমপক্ষে আধ ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর থেকে দীর্ঘ ২৪ বছর যাবৎ টোল আদায় করে আসছে ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। এসব বিষয়ে জানতে চাইলে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের বিকল্প সড়ক হচ্ছে সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়ক। দীর্ঘ দুই যুগ ধরে সেতুটিতে টোল আদায় করছে কর্তৃপক্ষ। সবজি চাষের জন্য বিখ্যাত সিংগাইর থানা এবং মানিকগঞ্জ সদর ও হরিরামপুর উপজেলার বেশিরভাগ পণ্যবোঝাই ট্রাক এই সড়ক দিয়ে যাতায়াত করে। নিয়মিত টোল দিতে গিয়ে হয়রানি হতে হয় ট্রাকচালক ও সবজি ব্যবসায়ীদের। বিক্ষুব্ধ জনতা আরও বলেন, শহীদ রফিক সেতুতে টোল আদায় বন্ধ করার জন্য একাধিকবার আন্দোলন করা হয়। কিন্তু বিগত সরকারের কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তিদের কারণে আন্দোলনে কোনো সুফল আসেনি। এই সেতুটিতে স্থায়ীভাবে টোল আদায় বন্ধে বর্তমান সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তারা। সিঙ্গাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মোশারফ হোসেন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও সেনাবাহিনী তৎপর রয়েছে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ אַחֵר নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 70 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল אַחֵר সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় אַחֵר সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন אַחֵר শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন אַחֵר গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন אַחֵר ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন אַחֵר সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views