ঘোড়াঘাটে পাগলকে সুস্থ করে বাসায় ফেরালো একদল কিশোর | আই নিউজ বিডি

ঘোড়াঘাটে পাগলকে সুস্থ করে বাসায় ফেরালো একদল কিশোর

ঘোড়াঘাটে পাগলকে সুস্থ করে বাসায় ফেরালো একদল কিশোর
Eidokでシェア
ঘোড়াঘাটে পাগলকে সুস্থ করে বাসায় ফেরালো একদল কিশোর
写真:提供

 

ইমরান প্রধান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ 

দিনাজপুরের ঘোড়াঘাটে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলো গরিবের বন্ধু ফাউন্ডেশন এর একদল কিশোর। দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রাস্তায় ঘুরে বেড়ানো এক ব্যক্তিকে তারা সুস্থ করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে।

গত ২ জুলাই ২০২৫ আনুমানিক দুপুর ১ টার পর  থেকে বগুড়া সদর থানার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি এলাকার থেকে নিখোঁজ হয়। এ নিখোঁজের বিষয় বগুড়া সদর থানায় জিডি করেন তার ভাই শ্রী অর্জুন চন্দ্র দাস। 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি প্রায় কয়েক মাস ধরে বাজার ও বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন। এলাকাবাসী প্রথমে তাকে পাগল ভেবে এড়িয়ে চললেও একদল কিশোর মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসে। তারা তাকে গোসল করিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে, নিয়মিত খাবার দেয় এবং স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হয়। 


কয়েক সপ্তাহের যত্ন ও চিকিৎসার পর ওই ব্যক্তি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। পরে তার পরিচয় শনাক্ত করে কিশোররা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও পোস্ট করেন। এই ভিডিও পোষ্টের মাধ্যমে গতকাল রাতে পরিবারের সঙ্গে যোগাযোগ করে। অবশেষে পরিবারের সদস্যরা এসে তাকে বাড়িতে নিয়ে যান।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই কিশোরদের এ উদ্যোগকে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন। মানবিক এ কর্মকাণ্ডের জন্য তারা স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। এই মহৎ কাজের সহযোগিতা করেছেন সংগঠনের মোঃ জয়নাল আবেদিন, মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ তামিম ইসলাম, মোঃ তাফসিরুল ইসলাম সহ আরও অনেকে

コメント 0

コメントがありません

関連記事

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 他の নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 他の সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 108 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 他の সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 他の শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 他の গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 113 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 他の ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 123 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 他の সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views