দূর্গাপূজা সুশৃঙ্খলভাবে উদযাপন নিশ্চিত করতে বরগুনায় সম্প্রীতি… | আই নিউজ বিডি

দূর্গাপূজা সুশৃঙ্খলভাবে উদযাপন নিশ্চিত করতে বরগুনায় সম্প্রীতি সমাবেশে নেতৃবৃন্দরা প্রেসক্লাবে ..

মোঃ আতিকুর রহমান ইশতি avatar   
মোঃ আতিকুর রহমান ইশতি
দূর্গাপূজা সুশৃঙ্খলভাবে উদযাপন নিশ্চিত করতে বরগুনায় সম্প্রীতি সমাবেশে নেতৃবৃন্দরা প্রেসক্লাবে ..
দূর্গাপূজা সুশৃঙ্খলভাবে উদযাপন নিশ্চিত করতে বরগুনায় সম্প্রীতি সমাবেশে নেতৃবৃন্দরা প্রেসক্লাবে ..
ছবি: সংগৃহীত
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বরগুনায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের আয়োজনে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ..

 

 

 

 

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বরগুনায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের আয়োজনে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন শীল। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহকারী পরিচালক দিপু হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, বিশেষ পিপি অ্যাডভোকেট রঞ্জুয়ারা শিপু, সদর থানার ওসি মোঃ ইয়াকুব হোসেন, মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

 

এছাড়া জেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, যুব সমাজের প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা সমাবেশে যোগ দেন।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের অ্যাডভোকেট সুশান্ত কুমার বেপারী, সাধারণ সম্পাদক জয়দেব রায়, সভাপতি শ্যামল চন্দ্র হাওলাদার, কালিবাড়ি মন্দির কমিটির সভাপতি তপন চন্দ্র দাস, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির, সাংবাদিক মোঃ শাহ আলী প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন মাল্টিপার্টি ফোরামের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবু জাফর সালেহ।

 

বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি দেশের ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির প্রতীক। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষ অংশ নেন। তাই শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এ উৎসব উদযাপনে সবাইকে একসাথে কাজ করতে হবে।

 

সমাবেশে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে বেশ কিছু প্রস্তাবনা উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—

 

প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন।

 

স্বেচ্ছাসেবক দল গঠন ও প্রশিক্ষণ প্রদান।

 

ভেতর-বাহিরে শৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা গ্রহণ।

 

পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা।

 

পালাক্রমে পুলিশ ও আনসার সদস্যদের ডিউটি নিশ্চিত করা।

 

রাতের বেলা টহল ব্যবস্থা জোরদার করা।

 

কোনো সমস্যার উদ্ভব হলে দ্রুত বিট অফিসার, থানার ওসি অথবা কন্ট্রোল রুমকে অবহিত করা।

 

 

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রতি বছরের মতো এবারও পুলিশ প্রশাসনের আন্তরিক সহযোগিতায় দুর্গাপূজা নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে। জনগণ ও প্রশাসনের এ পারস্পরিক সহযোগিতাই পূজা উদযাপনের মূল শক্তি।

 

No comments found


News Card Generator