হবিগঞ্জে এসআই সাসপেন্ড, বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

হবিগঞ্জে এসআই সাসপেন্ড, বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক

Nahid Hasan avatar   
Nahid Hasan
হবিগঞ্জে এসআই সাসপেন্ড, বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক
হবিগঞ্জে এসআই সাসপেন্ড, বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: 
হবিগঞ্জ সদর থানার এসআই সুজন শ্যামের বিরুদ্ধে এক তরুণীকে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে। অভিযোগ পাওয়ার পর ১৫ সেপ্টেম্বর তাকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে।
অভিযোগকারী তরুণী জানান, দীর্ঘদিন ধরে এসআই সুজন শ্যাম তাকে বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন, কিন্তু পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান। তার বিরুদ্ধে প্রাথমিক তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় পুলিশ প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, "অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

এদিকে, এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ বিষয়টি নিয়ে আলোচনা করছেন।

 

No comments found


News Card Generator