পাঁচবিবিতে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পাঁচবিবিতে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
পাঁচবিবিতে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
পাঁচবিবিতে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
ছবি: সংগৃহীত
****

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ

" গাছ লাগান, পরিবেশ বাঁচান" প্রতিপাদ্য বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জয়পুরহাটের পাঁচবিবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 
আজ বৃহস্পতিবার বিকেলে বহরমপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর আয়োজনে রেল ষ্টেশনের পূর্ব পাশ থেকে মহিপুর কলেজ মোড় পর্যন্ত রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ফয়সল আলীম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, পৌর বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আবুল খায়ের মোহাম্মদ স্বপন, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুল হোদা মন্ডল দুলাল, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ সজল, বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Md Babul Hossain
Md Babul Hossain 1 year ago
পাঁচবিবিতে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
0 0 Antwoord
Laat meer zien


News Card Generator