পিরোজপুরে স্বচ্ছ প্রক্রিয়ায় ১৫ জন প্রার্থী পুলিশ কনস্টেবল পদে নির্বাচিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পিরোজপুরে স্বচ্ছ প্রক্রিয়ায় ১৫ জন প্রার্থী পুলিশ কনস্টেবল পদে নির্বাচিত..

S M Neaj Morshed avatar   
S M Neaj Morshed
পিরোজপুরে স্বচ্ছ প্রক্রিয়ায় ১৫ জন প্রার্থী পুলিশ কনস্টেবল পদে নির্বাচিত..
পিরোজপুরে স্বচ্ছ প্রক্রিয়ায় ১৫ জন প্রার্থী পুলিশ কনস্টেবল পদে নির্বাচিত..
ছবি: সংগৃহীত
পিরোজপুরে কোনো তদবির বা ঘুষ ছাড়াই কেবল শারীরিক সক্ষমতা ও মেধার ভিত্তিতে

১৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছে। মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় এ নিয়োগ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ লাইন্সে ড্রিলশেডে আয়োজিত এক অনুষ্ঠানে নিয়োগের ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের।

তিনি বলেন, এই নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের মেধা ও দক্ষতার মূল্যায়ন করা হয়েছে। ঘুষ বা তদবিরের কোনো সুযোগ ছিল না।

জানা গেছে, প্রথমে ৯৫৫ জন আবেদন জমা দেন। প্রাথমিক শারীরিক সক্ষমতা যাচাই শেষে লিখিত পরীক্ষায় অংশ নেন ১৭৩ জন। সেখান থেকে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ২৩ জন। চূড়ান্তভাবে ১৫ জন পুরুষ প্রার্থীকে প্রাথমিক নিয়োগ দেওয়া হয় এবং আরও তিনজনকে রাখা হয়েছে অপেক্ষমাণ তালিকায়।

‎পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল চেকআপ ও রাজারবাগে প্যাথলজিক্যাল পরীক্ষার পর তাদের চূড়ান্ত নিয়োগ সম্পন্ন হবে বলে জানান পুলিশ সুপার।

তিনি আরও উল্লেখ করেন, মাত্র ১২০ টাকার আবেদন ফি দিয়েই সরকারি চাকরি পাওয়া সম্ভব এটি তারই প্রমাণ।

নবনির্বাচিত পুলিশ সদস্যদের অধিকাংশই নিম্নবিত্ত পরিবারের। ফলাফল ঘোষণার পর অনেকেই আবেগে কেঁদে ফেলেন এবং বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সন্ধ্যায় পুলিশ সুপার নিজ হাতে তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator