মেহেরপুরে আড়াই কেজি স্বর্ণসহ আটক দুই | আই নিউজ বিডি

মেহেরপুর

মেহেরপুরে আড়াই কেজি স্বর্ণসহ আটক দুই

মেহেরপুরে আড়াই কেজি স্বর্ণসহ আটক দুই
Eidok-এ শেয়ার
মেহেরপুরে আড়াই কেজি স্বর্ণসহ আটক দুই
ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিন দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলেন- ঢাকার ধামরাই উপজেলার চৌহাট চকপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. আলাল হোসেন (৪৮) এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. রাজিব হোসেন (২৯)। লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানা যায় ঢাকা থেকে মেহেরপুরগামী একটি বাসে করে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে বিজিবির সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মেহেরপুরের আমঝুপিতে মহাসড়কে অবস্থান নেয়। আনুমানিক ভোর সাড়ে ৫টায় ঢাকা থেকে মেহেরপুরগামী ‘জে আর পরিবহণ’ নামে একটি বাস আমঝুপি পৌঁছালে বিজিবির টহল দল তাতে তল্লাশি চালায়। এ সময় ২ কেজি ৬১২ গ্রাম ওজনের ২৫টি দ্বিখণ্ডিত স্বর্ণের বার ও নগদ ৫ হাজার ৮০৪ টাকাসহ দুইজনকে আটক করা হয়। তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬০ লাখ ২৫ হাজার ৮০৪ টাকা। আটকদের বিরুদ্ধে বিধি অনুযায়ী মামলা দিয়ে স্বর্ণের বারগুলো ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ anders নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 70 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল anders সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় anders সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন anders শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন anders গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন anders ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন anders সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views