রাজাপুরে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, যুবক আটক

ঝালকাঠির রাজাপুরে উপজেলায় গোয়েন্দা ( ডিবি) পুলিশের অভিযানে রুবেল কবিরাজ গ্রেফতার।..
اشتراک‌گذاری در Eidok
রাজাপুরে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, যুবক আটক
عکس: گردآوری‌شده


ঝালকাঠির রাজাপুর উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে রাজাপুর উপজেলার ৯নং সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, রাত ১০টা ৪০ মিনিটে ডিবি পুলিশের এসআই (নিঃ) সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ তারাবুনিয়ায় অভিযান চালায়।

 

রাত ১১টা ১০ মিনিটের দিকে শহিদুল কবিরাজের বসতবাড়ি থেকে শহিদুলের ছেলে মোঃ রুবেল কবিরাজ (২৮) কে আটক করে পুলিশ। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আটক রুবেলের বসতবাড়িতে রাখা একটি JBL অ্যাম্প্লিফায়ারের ভেতর থেকে একটি নীল জিপার পলিপ্যাক উদ্ধার করা হয়। এর ভেতর থেকে গোলাপি রঙের ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। প্রতিটি ট্যাবলেটের ওজন ০.১ গ্রাম, মোট ১০ গ্রাম ইয়াবা জব্দ করা হয়।

 

এছাড়া রুবেলের প্যান্টের পকেট থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার ৩১০ টাকা এবং একটি Tecno Ki5k মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা প্রস্তুত করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটক রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা جرم রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা 17 Views সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ جرم সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ 60 Views গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা جرم গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 33 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ جرم সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 94 Views কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য جرم কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 79 Views চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক جرم চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 88 Views সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী جرم সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 110 Views