নওগাঁর ধামইরহাটে গণমাধ্যম কর্মীদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময়… | আই নিউজ বিডি

নওগাঁ

নওগাঁর ধামইরহাটে গণমাধ্যম কর্মীদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির আয়োজনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ..
Eidok-এ শেয়ার
নওগাঁর ধামইরহাটে গণমাধ্যম কর্মীদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল এগারোটায় ধামইরহাট এপি ওয়ার্ল্ড ভিশনের হলরুমে এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীরা বলেন, ‘ওয়ার্ল্ড ভিশন মানুষের সেবায় সমাজের প্রতিটি সেক্টরে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এতে করে উপকৃত হচ্ছেন এলাকাবাসীরা।

তারা এও বলেন, ‘শিশুদের জন্য বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা এবং শিশুশ্রম ও বাল্যবিবাহ বন্ধে শুধু ওয়ার্ল্ড ভিশন নয় সাথে সকল এনজিও, সমাজের বিত্তবান মানুষ, সাংবাদিক ও সরকারের এক হয়ে কাজ করা উচিৎ। কারন এই দায়িত্ব সকলের'।

উপজেলা শাখা ওয়ার্ল্ড ভিশন জানায়, বাল্যবিবাহ মুক্ত উপজেলা গঠন ও শিশুদের নিরাপত্তা নিয়ে চাইল্ড ফোরাম, শিশু ফোরাম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও উপজেলায় ১৮ হাজার গাছ রোপনসহ প্রান্তিক কৃষকদের নিয়ে উঠান বৈঠক এবং শিক্ষার্থীদের স্কুল গামী করাসহ সমাজে নানান ঘাত প্রতিঘাত পাড়ি দিয়ে জীবন যুদ্ধে জয়ী চারজন জয়ীতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন কর্ম পরিকল্পনা চলমান রয়েছে। 

এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার মানুয়েল হাসদা বলেন, ‘সমাজে বেকার এবং সম্ভাবনাময় ১৮ জন যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ, ৩২ জনকে মাসরুম চাষ, ৩২৩ জনকে ১৮ হাজার টাকা দিয়ে ব্যাবসয়া প্রতিষ্ঠান তৈরি করে দেওয়া হয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা নাথন চৌকিদার, মুকুল বৈরাগী, ডেভিড সাংমা, ডেনিশ তপ্ন, জুনিয়র প্রোগ্রম কর্মকর্তা শারমিন আক্তার সুরভী, রোজালিন মিতু কোড়াইয়াসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 17 ভিউ সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জেলার খবর সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 29 ভিউ শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 43 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ