ইচুলিয়া বাজার–শিমুলকান্দি সড়কের ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে এলাকাবাসী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ইচুলিয়া বাজার–শিমুলকান্দি সড়কের ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে এলাকাবাসী..

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
ইচুলিয়া বাজার–শিমুলকান্দি সড়কের ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে এলাকাবাসী..
ইচুলিয়া বাজার–শিমুলকান্দি সড়কের ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে এলাকাবাসী..
ছবি: সংগৃহীত
ইচুলিয়া বাজার–শিমুলকান্দি সড়কের ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে এলাকাবাসী।

ইচুলিয়া বাজার–শিমুলকান্দি সড়কের ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে এলাকাবাসী

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের ইচুলিয়া বাজার হতে শিমুলকান্দি যাওয়ার একমাত্র ব্রিজটি ভেঙে পড়েছে। এতে করে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়রা জানান, ব্রিজটি ভেঙে যাওয়ায় ছোট যানবাহন তো বটেই, পথচারীদের চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক সময় বিকল্প পথে ঘুরে যেতে হয়, যা সময় ও অর্থের অপচয় ঘটাচ্ছে। এ অবস্থায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

এলাকাবাসীর দাবি, দ্রুততম সময়ের মধ্যে এ ভেঙে যাওয়া ব্রিজটি মেরামত কিংবা নতুন করে নির্মাণের ব্যবস্থা করা হোক। অন্যথায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের জীবনযাত্রা আরও চরম দুর্বিষহ হয়ে উঠবে।

এ বিষয়ে সচেতন মহলসহ ভুক্তভোগীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা চাই অবিলম্বে স্থায়ী সমাধান। মানুষের দুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

Keine Kommentare gefunden


News Card Generator