ভালুকায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান.... | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভালুকায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান....

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ভালুকায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান....
ভালুকায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান....
ছবি: সংগৃহীত
লের সংকটকাল হোক বা গণতান্ত্রিক আন্দোলনের উত্তাল সময়, প্রতিটি পর্বেই রিয়াদ পাঠান ছিলেন নির্ভীক ও সংগঠিত। সহকর্মীদের মতে, গত দেড় দশকে ভালুকায় ছাত্রদলের যেকোনো আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন ত..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। দীর্ঘ ১৭ বছর ধরে ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকা এই তরুণ নেতা বরাবরই মাঠের প্রথম সারিতে থেকে আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন।

দলের সংকটকাল হোক বা গণতান্ত্রিক আন্দোলনের উত্তাল সময়, প্রতিটি পর্বেই রিয়াদ পাঠান ছিলেন নির্ভীক ও সংগঠিত। সহকর্মীদের মতে, গত দেড় দশকে ভালুকায় ছাত্রদলের যেকোনো আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন তিনি।

নিজের রাজনৈতিক পথচলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রিয়াদ পাঠান বলেন, “ভালুকার তরুণদের জন্য কাজ করতে চাই। আমার এই পথচলা ছিলো আদর্শের, স্বার্থের নয়। আগামীতেও মানুষের পাশে থাকতে চাই।”

তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “ভালুকার উন্নয়ন এবং তরুণ প্রজন্মের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত।”

স্থানীয় রাজনৈতিক মহলে তার প্রার্থিতা ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন মাঠে সংগ্রাম করে গড়ে ওঠা এই তরুণ নেতৃত্ব উপজেলা পরিষদের নির্বাচনে নতুন ধারা আনতে পারেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator