কোবরা সাপের ছো'ব'ল খে'য়ে সাপসহ হাসপাতালে বৃদ্ধা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কোবরা সাপের ছো'ব'ল খে'য়ে সাপসহ হাসপাতালে বৃদ্ধা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কোবরা সাপের ছো'ব'ল খে'য়ে সাপসহ হাসপাতালে বৃদ্ধা
কোবরা সাপের ছো'ব'ল খে'য়ে সাপসহ হাসপাতালে বৃদ্ধা
ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের দেবীগঞ্জে কোবরা সাপের ছোবলে আক্রান্ত হয়ে সেই সাপসহ হাসপাতালে ছুটে এসেছেন সুমিত্রা রানী (৬০) নামে এক বৃদ্ধা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা গ্রামে এ ঘটনা ঘট..

সুমিত্রা রানী সোনাপোতা গ্রামের উপেন্দ্র নাথ রায়ের স্ত্রী। তিনি জানান, ঘর পরিষ্কার করার সময় একটি বয়াম সরাতে গেলে হঠাৎ সাপটি তাকে ছোবল মারে। তার চিৎকারে ছেলে সুরেশ চন্দ্র রায় ছুটে এসে সাপটিকে একটি পাত্রে আটকে মাকে সঙ্গে নিয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সুরেশ চন্দ্র রায় বলেন, “প্রথমে বুঝতে পারিনি কী সাপ। তাই সাপটিকে সঙ্গে নিয়েই হাসপাতালে আসি।”

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর জানান, বিকেল সাড়ে ৪টার দিকে রোগী সাপ নিয়ে হাসপাতালে আসেন। পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া যায় এটি একটি কোবরা সাপ। তাৎক্ষণিকভাবে এন্টিভেনম প্রয়োগ করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

Комментариев нет


News Card Generator