শেরপুরে গলায় বাদাম আটকে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে গলায় বাদাম আটকে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গলায় বাদাম আটকে জাহিদ হাসান (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইগাতীর ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।..
Eidok-এ শেয়ার
শেরপুরে  গলায় বাদাম আটকে  নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত

নিহত জাহিদ ভারুয়া বাজার এলাকার এনায়েত উল্লাহর ছেলে এবং  নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সহপাঠীরা জানান, স্কুল ছুটির সময় জাহিদ বাদাম কিনে খাচ্ছিল। একপর্যায়ে একটি বাদাম তার শ্বাসনালিতে আটকে যায়। মুহূর্তেই সে শ্বাসকষ্টে ভুগতে শুরু করে এবং মাটিতে লুটিয়ে পড়ে। এসময় সহপাঠী ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী রহিম উদ্দিন বলেন, “জাহিদের গলায় খোসাসহ বাদাম আটকে গিয়েছিল। আমরা চেষ্টা করেছিলাম বাঁচাতে, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।”

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “একজন স্কুলছাত্রের এমন মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। স্কুলে বাদাম খাওয়ার সময় অসাবধানতার কারণে  বাদাম গলায় আটকে তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি।”

চিকিৎসকরা বলেছেন, অল্প বয়সী শিশু ও কিশোরদের  বাদাম, আঙুর বা শক্ত খাবার খাওয়ার সময় শ্বাসনালীতে আটকে যাওয়ার ঝুঁকি বেশি থাকে।

একটি ছোট্ট অসাবধানতা মুহূর্তেই কেড়ে নিল একটি প্রাণবন্ত কিশোরের জীবন। এ ঘটনা আবারও মনে করিয়ে দিল, খাবার খাওয়ার সময় সচেতনতা কতটা জরুরি।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা أخبار المنطقة সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন أخبار المنطقة অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 61 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা أخبار المنطقة মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ أخبار المنطقة ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা أخبار المنطقة ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার أخبار المنطقة ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার أخبار المنطقة ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views