সাভারে অনলাইনে সম্পর্ক তৈরি করে প্রতারণার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার। আই নিউজ বিডি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাভারে অনলাইনে সম্পর্ক তৈরি করে প্রতারণার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার। আই নিউজ বিডি..

KAMRUL HASAN SHARIF avatar   
KAMRUL HASAN SHARIF
সাভারে অনলাইনে সম্পর্ক তৈরি করে প্রতারণার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার। আই নিউজ বিডি..
সাভারে অনলাইনে সম্পর্ক তৈরি করে প্রতারণার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার। আই নিউজ বিডি..
ছবি: সংগৃহীত
আশুলিয়া প্রতিনিধি, শরিফ মিয়া

সাভারে অনলাইনে সম্পর্ক তৈরি করে প্রতারণার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সাভার মডেল থানাধীন সাভার নিউমার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ওই নারীর নাম সালমা আক্তার ইতি (২৫), তিনি সাভারের অমরপুর (বেদেপাড়া) এলাকার মৃত মোজাম্মেল হকের মেয়ে।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত প্রতারণাকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত প্রতারণাকারী অনলাইনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লোকদের সাথে সম্পর্ক তৈরি করে টাকাসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র হাতিয়ে নিয়ে থাকে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, উক্ত প্রতারণাকারীর বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

コメントがありません


News Card Generator