আখাউড়ায় ব্লাড ফাউন্ডেশন " এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আখাউড়ায় ব্লাড ফাউন্ডেশন " এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন..

Ali Afzal Khan avatar   
Ali Afzal Khan
আখাউড়ায় ব্লাড ফাউন্ডেশন " এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন..
আখাউড়ায় ব্লাড ফাউন্ডেশন " এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন..
ছবি: সংগৃহীত
আখাউড়ার জনপ্রিয় স্বেচ্ছাসেবি সংগঠন " আখাউড়া ব্লাড ফাউন্ডেশন এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী , নতুন সদস্য সংগ্রহ ও বিনামূল্যে ব্লাড টেস্ট করা হয়।..

আফজল খান শিমুল :

মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার শহীদ স্মৃতি সরকারি কলেজ প্রাঙ্গণে , অত্র উপজেলার নামকরা স্বেচ্ছাসেবি সংগঠন " আখাউড়া ব্লাড ফাউন্ডেশন " এর উদ্যোগে সম্পূর্ণ নিজেস্ব অর্থায়নে বিনামূল্যে ব্লাড টেস্ট , নতুন সদস্য সংগ্রহ ও ঐতিহ্যের ধারাবাহিকতায় তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এতে সংগঠনের উপদেষ্টা , বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ ) এর সাংগঠনিক সম্পাদক ও জনসেবক শাহাবুদ্দিন আহমেদ ,রবিন, কলেজ শিক্ষার্থী ও বিভিন্ন স্থান থেকে আগত স্বেচ্ছাসেবিরা অংশগ্রহণ করেন।

এতে বক্তব্যে উপদেষ্টা , শাহাবুদ্দিন আহমেদ বলেন, ২০২২ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি মানবিক কাজে প্রায় ১৪ শত বিপদগ্রস্থ লোকের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে রক্ত দান করে। তারা নিজেস্ব ফেসবুক গ্রুপের মাধ্যমে এ সহযোগিতা করে যাচ্ছে শুধুমাত্র সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে। এ ছাড়াও দেশের বিভিন্ন দুর্যোগে এ সামাজিক সংগঠনটি তাদের কার্যক্রম সুচারু ভাবে পালন করছে।

তিনি আরও বলেন, রাত তিনটার সময় যদি কোন বিপদগ্রস্থ লোকের জরুরী রক্তের প্রয়োজন হয়, তবে তাদের ভেরিফাইড ফেসবুক গ্রুপে নক দিলে রক্ত পাওয়া যেতে পারে, সে ক্ষেত্রে তারা সজাগ থাকতে হবে।

এ সংগঠনটিকে সার্বিক সহযোগিতা করার জন্য সবাইকে উদাত্ত আহবান জানান।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator