সাতক্ষীরায় মোটরসাইকেল দু র্ঘ ট না য় প্রাণ গেল তরুণের | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরায় মোটরসাইকেল দু র্ঘ ট না য় প্রাণ গেল তরুণের

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
সাতক্ষীরায় মোটরসাইকেল দু র্ঘ ট না য় প্রাণ গেল তরুণের
সাতক্ষীরায় মোটরসাইকেল দু র্ঘ ট না য় প্রাণ গেল তরুণের
ছবি: সংগৃহীত
সাতক্ষীরায় বাইপাস সড়কে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় তানভীর আহমেদ শুভ (২০) নামের এক তরুণ নিহত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

​সাতক্ষীরায় বাইপাস সড়কে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় তানভীর আহমেদ শুভ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। নিহত শুভ সাতক্ষীরার থানাঘাটা এলাকার মোঃ আব্দুর রশীদ ও নাজমা বেগম দম্পতির একমাত্র ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৩ সেপ্টেম্বর '২৬) সকালে সাতক্ষীরা বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় এই মোটরসাইকেল দুর্ঘটনাটি ঘটে। মারাত্মক আহত অবস্থায় ঘটনাস্থলেই শুভ মারা যান।

​নিহত তানভীর আহমেদ শুভ থানাঘাটা ঈদগাহ মোড়ের ‘শুভ মেডিকেল হল’-এর স্বত্বাধিকারী ছিলেন। মাত্র ২০ বছর বয়সী এই তরুণ এলাকায় নম্র, ভদ্র ও সদালাপী হিসেবে সবার কাছে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ছিলেন।

​তাঁর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator