রাণীশংকৈলে গণঅধিকার পরিষদের লেহেম্বা ইউনিয়ন কমিটি ঘোষণা ও গণসমাবেশ।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাণীশংকৈলে গণঅধিকার পরিষদের লেহেম্বা ইউনিয়ন কমিটি ঘোষণা ও গণসমাবেশ।..

হাসিনুজ্জামান মিন্টু,, avatar   
হাসিনুজ্জামান মিন্টু,,
রাণীশংকৈলে গণঅধিকার পরিষদের লেহেম্বা ইউনিয়ন কমিটি ঘোষণা ও গণসমাবেশ।..
রাণীশংকৈলে গণঅধিকার পরিষদের লেহেম্বা ইউনিয়ন কমিটি ঘোষণা ও গণসমাবেশ।..
ছবি: সংগৃহীত
রাণীশংকৈলে গণঅধিকার পরিষদের লেহেম্বা ইউনিয়ন কমিটি ঘোষণা ও গণসমাবেশ।

রাণীশংকৈল প্রতিনিধি 
হাসিনুজ্জামান মিন্টু,





ঠাকুরগাঁও: রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়ন ..

 

ঠাকুরগাঁও: রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়ন গণঅধিকার পরিষদের আয়োজনে সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় লেহেম্বা ইউনিয়ন কমিটি ঘোষণা ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

এ উপলক্ষে এদিন উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর বাজারে অনুষ্ঠিত কমিটি ঘোষণা ও গণসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সোহরাব হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. মামুনুর রশিদ মামুন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক খায়রুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাফর আলী, পীরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, পৌর গণ অধিকার পরিষদের সভাপতি ইয়াকুব আলী মাস্টার, সাধারণ সম্পাদক আজিমুল হক সু সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হযরত জাহেদ সহ অনেকে।

 

এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার প্রায় ৬ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি ঠাকুরগাঁও-৩ এর দুই উপজেলায় বিভিন্ন সামাজিক-স্কৃতিক ও ক্রীড়াঙ্গণে দীর্ঘদিন কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে এমপি নির্বাচিত করলে এলাকার শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাটসহ প্রতিটি স্তরে ব্যপক উন্নয়ন করা হবে। তাই তিনি এমপি প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Geen reacties gevonden


News Card Generator