জয়পুরহাটে র‍্যাবের অভিযানে লুট হওয়া সাউন্ড গ্রেনেড উদ্ধার | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে র‍্যাবের অভিযানে লুট হওয়া সাউন্ড গ্রেনেড উদ্ধার

****
Delen op Eidok
জয়পুরহাটে র‍্যাবের অভিযানে লুট হওয়া সাউন্ড গ্রেনেড উদ্ধার
Foto: archief

জয়পুরহাট থানা থেকে লুট হওয়া একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‍্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাতিল ফকিরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি লাল টিস্যু কাপড়ে মোড়ানো ব্যাগের ভেতর থেকে সাদা রঙের NF24 ৩.৩ ইঞ্চির Sound Grenade উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গ্রেনেডটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার বিজয় উল্লাসের প্রাক্কালে দুর্বৃত্তরা জয়পুরহাট থানায় লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। সেসময় থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম লুট হয়ে যায়। এর আগে র‍্যাব-৫ এর অভিযানে লুট হওয়া অস্ত্রের মধ্যে ২১ রাউন্ড গুলি এবং দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছিল। লুট হওয়া অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ District Nieuws দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। District Nieuws চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 59 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা District Nieuws নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা District Nieuws নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী District Nieuws লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ District Nieuws ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক District Nieuws  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 49 Views