সাভারে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ | আই নিউজ বিডি

সাভারে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০..

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
সাভারে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০..
সাভারে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০..
ছবি: সংগৃহীত
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি

 

সাভারে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সন্ধ্যায় সাভারের উলাইলের ডিপজল পাইকারি বাজারের সামনে ভাসমান দোকানে দুই যুবক চাঁদা নিতে যান। দোকানিরা চাঁদা দিতে অস্বীকার করলে দুই যুবক হট্টগোল শুরু করেন। এসময় অন্যান্য দোকানিরা এগিয়ে এসে তাদের বাধা দেন। সংঘর্ষের সময় ওই দুই যুবক মার্কেটের এক কর্মকর্তাকে রিকশায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিতরা একত্রিত হয়ে তাদের আটক করেন।

সংঘর্ষে চাঁদাবাজরাও মার্কেটের এক কর্মকর্তা সহ প্রায় সাতজনকে পিটিয়ে আহত করে। পরে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া, দুই যুবক চাঁদাবাজকেও পলাশ ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে।

মার্কেটের এক কর্মকর্তা জানান, “চাঁদাবাজদের কারণে তারা বারবার অসহায় হয়ে পড়ছেন। এমন পরিস্থিতিতে পুলিশ দ্রুত ব্যবস্থা নিলে ভালো হত।” অপরদিকে আহত দুই যুবক চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, তারা চাঁদা নিতে গিয়েছিলেন না, বরং চাঁদা বন্ধ করার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা জানান, “অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

Geen reacties gevonden


News Card Generator