শিক্ষা ব্যবস্থা ধ্বংসের অভিযোগ: প্রফেসর জাহাঙ্গীর আলমের মন্তব্য | আই নিউজ বিডি

শিক্ষা ব্যবস্থা ধ্বংসের অভিযোগ: প্রফেসর জাহাঙ্গীর আলমের মন্তব্য..

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
শিক্ষা ব্যবস্থা ধ্বংসের অভিযোগ: প্রফেসর জাহাঙ্গীর আলমের মন্তব্য..
শিক্ষা ব্যবস্থা ধ্বংসের অভিযোগ: প্রফেসর জাহাঙ্গীর আলমের মন্তব্য..
ছবি: সংগৃহীত
মোঃ শান্ত  খান বিশেষ প্রতিনিধি  

 

 

 মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগ সরকার বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করেছে। আজ দুপুরে সাভার মডেল কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, "বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থার নামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। বর্তমানে ভালো শিক্ষার্থী হতে হলে শুধু পড়াশোনায় মনোযোগী হওয়া যথেষ্ট নয়, বরং নিজের ভবিষ্যতের জন্য সঠিক দিকনির্দেশনাও প্রয়োজন," বলেন প্রফেসর জাহাঙ্গীর আলম।

এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ এবং সাভার মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তৌহিদ হোসেন। নবীন বরণ অনুষ্ঠানে প্রায় এক হাজার শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের ভবিষ্যতের শিক্ষায় সফলতা কামনা করা হয়।

এদিনের অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা আরও বলেন, "শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, তা ব্যক্তিগত দক্ষতা, মানবিক গুণাবলী এবং দেশপ্রেমও গড়ে তোলে।" সাভার মডেল কলেজের পরিবেশ শিক্ষার্থীদের আগামীর পথচলার জন্য সহায়ক হবে, এ ধরনের আশা ব্যক্ত করেন তারা।

Geen reacties gevonden


News Card Generator