দিনাজপুর বিরলে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

দিনাজপুর বিরলে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত..

Abu Rayhan avatar   
Abu Rayhan
দিনাজপুর বিরলে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত..
দিনাজপুর বিরলে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
দিনাজপুর বিরলে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

 ১৪/০৯/২০২৫ খ্রি. সকাল ১০:০০ ঘটিকার সময় বিরল উপজেলা অডিটোরিয়ামে, বিশ্ব ব্যাংক এর সহায়তায় এবং এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP), এর আওতায় বিরল পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা (CDP), ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান (CIP)  এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালা উদ্বোধন করেন, অনুষ্ঠানের সভাপতি সহকারী কমিশনার ভূমি ও প্রশাসক, বিরল পৌরসভা ইশতিয়াক আহমেদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এলজিইডি সদর দপ্তরের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট এর সিনিয়র সহকারী প্রকৌশলী আয়েশা নূরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ছবুর।

অনুষ্ঠানে ওয়ার্কশপের মূল উপস্থাপনা করেন, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ মোঃ নূরুল আমিন তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন, নগর পরিকল্পনাকারী মোহাম্মদ সাইফুর রহমান, জোবাইদা পারভীন, পরিবেশ বিশেষজ্ঞ  মোঃ আল-আমিন, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোঃ জাহিদুল ইসলাম, আর্কিটেক্ট আজমিরা আক্তার, জেন্ডার বিশেষজ্ঞ সাজেদা বেগম উপস্থিত ছিলেন।।

কর্মশালের বক্তারা বলেন, দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের পৌরসভা গুলোকে উত্তর পশ্চিম অঞ্চলের পৌরসভার সাথে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃত্তি সম্প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলায় এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

বক্তারা আরো বলেন, প্রথম পর্যায়ে প্রকল্পটি প্রথম ৬ বছরের ৮১টি পৌরসভা , সিটি করপোরেশনে বাস্তবায়িত হবে, যা বাংলাদেশের ৩৬ টি জেলাকে অন্তর্ভুক্ত করছে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২.১ কোটি মানুষ উপকৃত হবেন যা অর্ধেকেই নারী।

কর্মশালায় আরো জানানো হয়, প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত,  সড়ক বাতি উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজারো বাস টার্মিনাল উন্নয়ন,  সুপার মার্কেট,  গ্রীষ্মকাল ওয়ার্ড নির্মাণ, পুরো ভবন নির্মাণসহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে।  বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়না ধীন এই প্রকল্প সামাজিক ও পরিবেশগত, জলবায়ু সহনশীল নগর পরিষেবা দিক বিবেচনা করে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে পরিচালিত হবে।

Keine Kommentare gefunden


News Card Generator