দক্ষিণ কেরানীগঞ্জে যুবককে প্রকাশ্যে গলাকেটে হত্যা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দক্ষিণ কেরানীগঞ্জে যুবককে প্রকাশ্যে গলাকেটে হত্যা

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
দক্ষিণ কেরানীগঞ্জে যুবককে প্রকাশ্যে গলাকেটে হত্যা
দক্ষিণ কেরানীগঞ্জে যুবককে প্রকাশ্যে গলাকেটে হত্যা
ছবি: সংগৃহীত
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে প্রকাশ্যে গলাকেটে হত্যা করা হয়েছে সগির হোসেন (২৫) নামের এক যুবককে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় এ হত্যাকাণ্ড..

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে প্রকাশ্যে গলাকেটে হত্যা করা হয়েছে সগির হোসেন (২৫) নামের এক যুবককে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সগির শুভাঢ্যা উত্তরপাড়া এলাকার আমির হোসেনের ছেলে। তিনি রাজধানীর ইসলামপুরের একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, সুধার বাড়ির সামনের সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও দুপুর সাড়ে বারোটা পর্যন্ত মরদেহটি রাস্তায় পড়ে ছিল। দীর্ঘ সময় মরদেহ রাস্তায় পড়ে থাকায় এলাকায় জনতার ভিড় বাড়তে থাকে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, আট বছর আগে সগিরের বিয়ে হয়। তাদের একটি ৬ বছরের কন্যা সন্তান রয়েছে। দুই বছর আগে স্ত্রীর পরকীয়ার কারণে তাদের ডিভোর্স হয়েছিল। পরে পুনরায় সংসার শুরু করলেও এলাকাবাসীর কটুক্তির কারণে তিনি নিজ বাড়ি ছেড়ে ভাড়া বাসায় উঠেন। সম্প্রতি স্ত্রী আবারও পরকীয়ায় জড়িয়ে পড়লে দাম্পত্য কলহ বাড়তে থাকে। পরিবারের ধারণা, স্ত্রী ও তার প্রেমিক পরিকল্পিতভাবে সগিরকে হত্যা করেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আখতার হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে এখনো এ ব্যাপারে কোনো মামলা দায়ের হয়নি।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator