জয়পুরহাট

জয়পুরহাটে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু! স্বামী আটক

****
分享到 Eidok
জয়পুরহাটে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু! স্বামী আটক
图片:来源收集

জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামে স্বামীর ধারলো অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। পারিবারিক কলহের জেরে স্বামী জহির উদ্দিন (৫২) তার স্ত্রী রোকেয়া বেগম (৪৫) কে গতকাল শ্রক্রবার দিবাগত রাতের কোন এক সময় দা জাতীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই রোকেয়া নিহত হন।

ঘাতক স্বামী জহির উদ্দিন একই গ্রামের মৃত অম্পা মন্ডলের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চত করে এলাকাবাসীর বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ওসি তামবীরুল ইসলাম জানান, জহির ও রোকেয়ার নানা বিরোধের মধ্য দিয়ে দাম্পত্য জীবন চলছিল। গত রাতে জহির তার স্ত্রীকে হত্যা করে বাড়ির টয়লেটের মধ্যে লুকিয়ে থাকেন। সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ এসে জহিরকে গ্রেফতার করে। মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসাতালের মর্গে পাঠানো হয়েছে এবং  মামলার প্রস্তুতি চলছে। 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论