বরের অকাল মৃত্যুতে থেমে গেল বিয়ের সাজ,শোকে কাঁদছে হাজীগঞ্জ

হলুদের আসরেই অসুস্থ হয়ে পড়েন বর, পথেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি।
Partager sur Eidok
বরের অকাল মৃত্যুতে থেমে গেল বিয়ের সাজ,শোকে কাঁদছে হাজীগঞ্জ
Photo : collectée

চাঁদপুরের হাজীগঞ্জে গাঁয়ে হলুদের অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন বর রনি মিজি (১৯)। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে রওনা দেন। তবে পথে তিনি ‍মৃত্যুর কোলে ঢলে পড়েন। আজ শুক্রবার দুপুরে তার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিলো।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রনি মিজি ওই বাড়ির বিল্লাল মিজির ছেলে। শুক্রবার দুপুরে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানা গেছে, রনি মিজি গত বছর হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। পড়ালেখার সময় পাশ্ববর্তী শাহরাস্তি উপজেলার এক মেয়ে সহপাঠীর সাথে তার পরিচয় হয়। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক এবং পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজন করা হয়। নিকট আত্মীয়-স্বজনকে আমন্ত্রণ’সহ সব প্রস্তুতিও সম্পন্ন ছিল। শুক্রবার দুপুরে বিয়ের দিন ধার্য করা হয়।

বৃহস্পতিবার রাতে বর-কনের নিজ নিজ বাড়িতে ঘটা করে গাঁয়ে হলুদের অনুষ্ঠান হচ্ছিল। কিন্তু উৎসবমুখর পরিবেশ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। বর রনি মিজির গাঁয়ে হলুদ চলাকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে রওনা দেন, তবে পথিমধ্যে তিনি মারা যান। শুক্রবার জুমআ’র নামাজের পর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এই ঘটনায় নিহতের স্বজনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে বরের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন কনে এবং তার প্রবাসী বাবা। কনে বর্তমানে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আর প্রবাসে থাকা তার বাবাও চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে দ্বাদশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়া বলেন, “রনি মিজির দাফন-কাপনে উপস্থিত ছিলাম। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।”

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে Nouvelles du district নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 74 Views ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল Nouvelles du district ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 46 Views খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন Nouvelles du district খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 53 Views কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ Nouvelles du district কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 72 Views সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার Nouvelles du district সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 64 Views সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন Nouvelles du district সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 129 Views সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ Nouvelles du district সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 69 Views