ঝাড়ফুকে সময় নষ্ট, সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর | আই নিউজ বিডি

ঝাড়ফুকে সময় নষ্ট, সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

মৃত সঙ্গিতার বাড়ির ছবি
Eidok-এ শেয়ার
ঝাড়ফুকে সময় নষ্ট, সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর
ছবি: সংগৃহীত
মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
 
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে সঙ্গিতা রায় (১৩) নামে ৮ম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 
 
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
 
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. রকিবুল আলম বলেন, মাথার উপরভাগে সাপের কামড় ছিল। শেষ সময়ে হাসপাতালে নিয়ে আসায় চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
 
তিনি আরও বলেন, পরিবারের লোকজন প্রায় ৫ ঘন্টা ওঝার নিকট ঝাঁড়ফুকে সময় নষ্ট করে ফেলেছিল। যদি দ্রুত তাকে নিয়ে আসতো তবে তাকে বাঁচানো সম্ভব হতো। 
 
মৃত স্কুলছাত্রী সঙ্গিতা রায় (১৩) উপজেলার পাড়িয়া ইউনিয়নের মাসানডাঙ্গী গ্রামের গুরুদাস রায়ের মেয়ে। সে লোহাগাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। 
 
সঙ্গিতার চাচা সাতানু সিংহ জানান, বৃহস্পতিবার ভোর ৪টার সময় ঘুমানো অবস্থায় সাপে কামড় দেয় আমার ভাতিজীকে। মাথায় কামড়ানোর কারণে শুরুতে বুঝে উঠতে পারিনি যে কি কামড়িয়েছে? পরবর্তীতে যখন বুঝতে পারি তখন ওঝা নিয়ে এসে বিষ নামানোর চেষ্টা করেও সম্ভব না হওয়ায় সকাল ৯টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে ৫ম তলায় তোলার সময় মারা যায় আমার ভাতিজী। দুপুর ২টায় তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
 
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুরুল হুদার কাছে জানতে চাওয়া হলে তিনি এবিষয়ে  কিছুই জানেন না বলে জানান।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ज़िला समाचार সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ज़िला समाचार অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 62 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ज़िला समाचार মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ज़िला समाचार ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ज़िला समाचार ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views