ঝাড়ফুকে সময় নষ্ট, সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর | আই নিউজ বিডি

ঝাড়ফুকে সময় নষ্ট, সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

মৃত সঙ্গিতার বাড়ির ছবি
Eidok-এ শেয়ার
ঝাড়ফুকে সময় নষ্ট, সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর
ছবি: সংগৃহীত
মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
 
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে সঙ্গিতা রায় (১৩) নামে ৮ম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 
 
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
 
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. রকিবুল আলম বলেন, মাথার উপরভাগে সাপের কামড় ছিল। শেষ সময়ে হাসপাতালে নিয়ে আসায় চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
 
তিনি আরও বলেন, পরিবারের লোকজন প্রায় ৫ ঘন্টা ওঝার নিকট ঝাঁড়ফুকে সময় নষ্ট করে ফেলেছিল। যদি দ্রুত তাকে নিয়ে আসতো তবে তাকে বাঁচানো সম্ভব হতো। 
 
মৃত স্কুলছাত্রী সঙ্গিতা রায় (১৩) উপজেলার পাড়িয়া ইউনিয়নের মাসানডাঙ্গী গ্রামের গুরুদাস রায়ের মেয়ে। সে লোহাগাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। 
 
সঙ্গিতার চাচা সাতানু সিংহ জানান, বৃহস্পতিবার ভোর ৪টার সময় ঘুমানো অবস্থায় সাপে কামড় দেয় আমার ভাতিজীকে। মাথায় কামড়ানোর কারণে শুরুতে বুঝে উঠতে পারিনি যে কি কামড়িয়েছে? পরবর্তীতে যখন বুঝতে পারি তখন ওঝা নিয়ে এসে বিষ নামানোর চেষ্টা করেও সম্ভব না হওয়ায় সকাল ৯টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে ৫ম তলায় তোলার সময় মারা যায় আমার ভাতিজী। দুপুর ২টায় তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
 
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুরুল হুদার কাছে জানতে চাওয়া হলে তিনি এবিষয়ে  কিছুই জানেন না বলে জানান।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু חדשות המחוז চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 5 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা חדשות המחוז চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 22 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ חדשות המחוז চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 50 Views ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার חדשות המחוז ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 63 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত חדשות המחוז সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 33 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা חדשות המחוז শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 47 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন חדשות המחוז মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views