ঘুষ-তদবির ছাড়াই ১২০ টাকা খরচে জয়পুরহাটে পুলিশে চাকরি পেলো ১৩ জন | আই নিউজ বিডি

জয়পুরহাট

ঘুষ-তদবির ছাড়াই ১২০ টাকা খরচে জয়পুরহাটে পুলিশে চাকরি পেলো ১৩ জন

****
Partager sur Eidok
ঘুষ-তদবির ছাড়াই ১২০ টাকা খরচে জয়পুরহাটে পুলিশে চাকরি পেলো ১৩ জন
Photo : collectée
জয়পুরহাটে কোন ঘুষ-তদবির ছাড়াই মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবলে (টিআরসি) চাকরি পেয়েছেন ১৩ জন। শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন তারা।
 
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় জয়পুরহাট পুলিশ লাইন্সে এই ফলাফল ঘোষনা করেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। তালিকায় আরও ৩ প্রার্থীকে অপেক্ষমান হিসেবে রাখা হয়েছে। তালিকা প্রকাশের পরপরেই উত্তীর্ণ প্রার্থীরা আনন্দ অশ্রুতে খুশিতে আত্মহারা হয়ে পড়েন।
 
জানা গেছে, গত আগস্ট মাসের ১৩-১৫ তারিখ পুলিশের কনস্টেবল পদে যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয় । ওই পদে জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ১২৯৪ জন প্রার্থী আবেদন করেন। এরপর চলতি মাসের ২৯ আগস্ট লিখিত পরীক্ষায় অংশ নেন ১৭৮ জন। তারমধ্যে ২৫ জন উত্তীর্ণ হওয়ার পর বুধবার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করে জেলা পুলিশ।
 
জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে মেধাবী ও যোগ্যদের মুল্যায়ন করা হয়েছে। যা চাকরি পেয়েছেন তাদের বেশিরভাগ গরীব ও হতদরিদ্র। অনেকের মাঝে ধারণা আছে পুলিশে চাকরি মানেই ঘুষ ও তদবিরের জোর লাগে। কিন্তু আমরা সেই ধারণা পাল্টে দিতে চাই।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি Nouvelles du district ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি 58 Views ফরিদপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Nouvelles du district ফরিদপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 200 Views ফরিদপুরে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান: অস্বাস্থ্যকর খাদ্যপণ্য ও অনিয়মে ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা Nouvelles du district ফরিদপুরে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান: অস্বাস্থ্যকর খাদ্যপণ্য ও অনিয়মে ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা 36 Views বগুড়া শেরপুরে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে ‘জয় বাংলা’ স্লোগান Nouvelles du district বগুড়া শেরপুরে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে ‘জয় বাংলা’ স্লোগান 37 Views গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ও এমপির পৈতৃক বাড়িতে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগ Nouvelles du district গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ও এমপির পৈতৃক বাড়িতে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগ 114 Views ‎ইউএনও-এসিল্যান্ডের বাসভবনের দেয়ালসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান Nouvelles du district ‎ইউএনও-এসিল্যান্ডের বাসভবনের দেয়ালসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান 99 Views ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত Nouvelles du district ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত 85 Views