জামায়াত মুক্তিযোদ্ধা হলেও সমর্থন করতাম না, ইসলামী দলের রাজনীতি সমর্থন করি না : জাহেদ

Political analyst Zahed Ur Rahman stated that even if Jamaat had fought in the Liberation War, he would never support them, as Islamist politics poses a grave threat to democracy and pluralism.
Eidok-এ শেয়ার
জামায়াত মুক্তিযোদ্ধা হলেও সমর্থন করতাম না, ইসলামী দলের রাজনীতি সমর্থন করি না : জাহেদ
ছবি: সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, জামায়াত মুক্তিযুদ্ধ করলেও তিনি তাদের সমর্থন করতেন না। কারণ, তার মতে ইসলামী দলের রাজনীতি গণতন্ত্র ও বহুত্ববাদী সমাজের জন্য মারাত্মক হুমকি।

বাংলাদেশের আলোচিত রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান তার ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওবার্তায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, তিনি কোনোভাবেই জামায়াতে ইসলামী বা অন্য কোনো ইসলামী দলের রাজনীতি সমর্থন করেন না। তিনি মন্তব্য করেন, “ধরে নিলাম জামায়াত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, পাকিস্তানের পক্ষে অবস্থান নেয়নি এবং মুক্তিযুদ্ধ করেছে। তারপরও আমি জামায়াতের রাজনীতি কখনোই সমর্থন করতাম না।

তার মতে, জামায়াতের প্রতি তার কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই, কিন্তু ধর্মভিত্তিক রাজনৈতিক দর্শনকে তিনি বিপজ্জনক মনে করেন। তিনি বলেন, “জামায়াতের রাজনীতি কিংবা ইসলামী আন্দোলনের রাজনীতি হলো আইডেন্টিটি পলিটিক্স। একে আমি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। গণতান্ত্রিক সমাজে মানুষকে ঘাড় ধরে কোনো দর্শন বা মতবাদ মানতে বাধ্য করা মানেই হলো ফ্যাসিবাদ।

ভিডিওতে জাহেদ উর রহমান বলেন, যখন তিনি জামায়াত বা ইসলামী ছাত্রশিবির সম্পর্কে মন্তব্য করেন, তখন অনেকেই প্রশ্ন তোলেন কেন তিনি তাদের সমর্থন করেন না। তিনি স্পষ্ট করেন, “কোনো দল বা সংগঠন কোনো এক সময় সঠিক অবস্থানে ছিল মানেই এই নয় যে, তারা সবসময় গণতন্ত্রের পক্ষে থাকবে। ডাকসু নির্বাচনে শিবিরের জয় দেখে অনেকে বলছেন, তারা সঠিক জায়গায় আছে। কিন্তু গণতন্ত্র কখনো কখনো ভুল মানুষকেও বেছে নেয়। আজকের গ্লোবাল ট্রেন্ডও ঠিক সেই দিকেই যাচ্ছে।

তিনি উদাহরণ টেনে বলেন, পাকিস্তান ধর্মভিত্তিক রাষ্ট্র গড়তে চেয়েছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই দুই পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এর মানে হলো, ধর্মভিত্তিক পরিচয়ের ওপর দাঁড়ানো রাজনীতি শেষ পর্যন্ত সংকটই ডেকে আনে।

তার মতে, “যখন রাজনীতিতে পরিচয়ভিত্তিক তত্ত্ব প্রবল হয়ে ওঠে, তখন একটার পর একটা নতুন পরিচয় তৈরি হয়। এর ফলে সমাজে বিভাজন বাড়তে থাকে। একে ঘিরে রাজনৈতিক দলগুলো সুযোগ নেয়, ভোটের হিসাব কষে মানুষের আবেগকে ব্যবহার করে।

তিনি আরও যোগ করেন, “ইসলামী আন্দোলন জামায়াতকে ইসলামের শত্রু মনে করে। আবার হেফাজতের আমির বলেছেন, জামায়াতের সঙ্গে থাকলে ঈমান থাকবে না। এর মানে হলো, ইসলামের মধ্যেই ভিন্ন ব্যাখ্যা ও বিভাজন তৈরি হচ্ছে। ধর্মকে কেন্দ্র করে অসংখ্য দল ও উপদল গড়ে উঠছে, যা শেষ পর্যন্ত জাতীয় সংকটে রূপ নিতে পারে।

জাহেদ উর রহমান হাটহাজারির সাম্প্রতিক একটি উদাহরণ টেনে বলেন, “আহলে সুন্নাহ ও হাটহাজারি মাদরাসা গতবার ঈদে মিলাদুন্নবী পালন করেনি। এখন এটি পলিটিক্যাল ইস্যু না হলেও, ভবিষ্যতে এটিকে কেন্দ্র করে ভয়াবহ সংকট তৈরি হতে পারে। ধর্মীয় অনুষ্ঠান, ব্যাখ্যা বা রীতিনীতি নিয়ে যখন দ্বন্দ্ব তৈরি হয়, তখন সেটি রাজনীতিতে ঢুকে যায়। আর রাজনীতিতে ঢুকে গেলে তা ভয়াবহ রূপ ধারণ করে।

জাহেদ উর রহমান স্পষ্ট করে জানান, তিনি ইসলামী দলের রাজনীতিকে কখনোই সমর্থন করবেন না। তার মতে, গণতন্ত্রের মূল শক্তি হলো ভিন্নমতকে গ্রহণ করা, কিন্তু কোনো দল যদি নিজেকে চূড়ান্ত সত্য হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তবে সেটি গণতন্ত্রের জন্য বড় হুমকি।

তিনি বলেন, “রাজনীতির কাজ হলো মানুষকে একত্র করা, বিভাজন তৈরি করা নয়। ধর্মভিত্তিক পরিচয়ের রাজনীতি সেই বিভাজনকে চরম আকারে নিয়ে যায়। তাই জামায়াত মুক্তিযোদ্ধা হলেও আমি তাদের সমর্থন করতাম না।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

রাণীশংকৈলে ধর্মগড় ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে চান রুহুল আমিন রাজনীতি রাণীশংকৈলে ধর্মগড় ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে চান রুহুল আমিন 87 ভিউ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের শর্তে জামায়াত আওয়ামী লীগের বিরুদ্ধে লড়বে রাজনীতি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের শর্তে জামায়াত আওয়ামী লীগের বিরুদ্ধে লড়বে 95 ভিউ শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফ রাজনীতি শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফ 49 ভিউ হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাতক্ষীরায় জাসাসের বিক্ষোভ রাজনীতি হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাতক্ষীরায় জাসাসের বিক্ষোভ 71 ভিউ ডিসেম্বরের মধ্যেই বিলুপ্তির পথে আওয়ামী লীগ, মন্তব্য রাশেদ খাঁনের রাজনীতি ডিসেম্বরের মধ্যেই বিলুপ্তির পথে আওয়ামী লীগ, মন্তব্য রাশেদ খাঁনের 59 ভিউ পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে রহস্যময় চিঠি: রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য রাজনীতি পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে রহস্যময় চিঠি: রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য 89 ভিউ সিলেট সেনানিবাসে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন রাজনীতি সিলেট সেনানিবাসে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন 51 ভিউ