পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত  | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত 

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত 
পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত 
ছবি: সংগৃহীত
****

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নে জামায়াতের উদ্যোগে গণ সংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ধরঞ্জী ইউনিয়ন বিভিন্ন গ্রাম ও বাজারে দাঁড়িপাল্লা পক্ষে গণ সংযোগ শেষে কোতোয়ালীবাগ মোড়ে এক পথ সভা অনুষ্ঠিত হয়। 
ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমীর ডাঃ সাজেদুর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত জয়পুরহাট-১ আসনের প্রার্থী কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ। 
এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের  কর্ম পরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শাহ আলম দেওয়ান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার। উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাজেদুর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাবিবুর রহমান সহ বিভিন্ন ইউনিটের নেতুবৃন্দ।

 

 

 

コメントがありません


News Card Generator