আখাউড়ায় বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁ'জা'সহ মা'দ'ক কা'র'বা'রি গ্রে'ফ'তা'র | আই নিউজ বিডি

আখাউড়ায় বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁ'জা'সহ মা'দ'ক কা'র'বা'রি গ্রে'ফ'তা'র

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মো. নাছির উদ্দিন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন একটি সিএনজি উদ্ধার করা হয়।......
Eidok-এ শেয়ার
আখাউড়ায় বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁ'জা'সহ মা'দ'ক কা'র'বা'রি গ্রে'ফ'তা'র
ছবি: সংগৃহীত

গ্রেফতার নাছির উদ্দিন কসবা উপজেলার বিষ্ণাউড়ী পশ্চিমপাড়া গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার ছেলে। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে জেলা পুলিশের একটি বিশেষ টিম আখাউড়ার ধরখার এলাকার চান্দপুর বাজারের উঁচা ব্রিজের কাছে অবস্থান নেয়। এ সময় একটি পুরনো নম্বরবিহীন সিএনজি দেখে সন্দেহ হয় পুলিশের। তল্লাশি চালিয়ে সিএনজির ভেতর থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং নাছির উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশের ভাষ্যমতে, কৌশলে গাঁজা নিয়ে গন্তব্যে পৌঁছানোর আগেই তাকে আটক করা সম্ভব হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, “মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ৫০ কেজি গাঁজাসহ এক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা ও সিএনজি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সম্প্রতি সীমান্তঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের প্রবাহ বাড়ছে। এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার अपराध মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 74 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান अपराध দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 63 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম अपराध চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 48 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার अपराध মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 109 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন अपराध কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ अपराध আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ अपराध সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 116 Views