সাভারে স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকারী আটক | আই নিউজ বিডি

সাভারে স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকারী আটক..

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
সাভারে স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকারী আটক..
সাভারে স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকারী আটক..
ছবি: সংগৃহীত
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি

 

 

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম), পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে সাভারে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ (উত্তর)।

আজ দুপুর ১২টা ১০ মিনিটে সাভার মডেল থানাধীন সাভার বাসস্ট্যান্ড সিটি সেন্টার এলাকার সামনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। অভিযানে সহায়তা করেন এএসআই (নিঃ) মোঃ মেহেদী মাসুদ ও সঙ্গীয় ফোর্স।

অভিযান চলাকালে এক ব্যক্তি স্বর্ণের গলার চেইন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে ধাওয়া করে হাতে-নাতে আটক করে। আটককৃত ব্যক্তির নাম মোঃ আশরাফ (১৮)। তার পিতা-মাতা উভয়েই মৃত এবং তার সুনির্দিষ্ট ঠিকানা জানা যায়নি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফ জানায়, সে দীর্ঘদিন ধরে গুলিস্তান, সাভার, আশুলিয়া ও ধামরাইসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতির মতো অপরাধে জড়িত।

ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

没有找到评论


News Card Generator