আশুলিয়ায় বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ১জন গ্রেফতার | আই নিউজ বিডি

আশুলিয়ায় বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ১জন গ্রেফতার

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
আশুলিয়ায় বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ১জন গ্রেফতার
আশুলিয়ায় বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ১জন গ্রেফতার
ছবি: সংগৃহীত
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি 

 

 


ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ (উত্তর)।

সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টা ৫ মিনিটে আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজিরচট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। তার সঙ্গে অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব ও সঙ্গীয় ফোর্স।

অভিযানে মোঃ লিটন সরকার (৩৫) নামের একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত লিটনের পিতার নাম মোঃ নাজিম উদ্দিন সরকার এবং মাতার নাম মৃত মনোয়ারা বেগম। তার স্থায়ী ঠিকানা মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার কাকনা গ্রামে হলেও, সে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার সোহেল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

আটক লিটনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Aucun commentaire trouvé


News Card Generator