বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাট সদর উপজেলার চুলকাটিতে খুলনা-মোংলা মহাসড়কে হরতাল অবরোধ কর্মসূচি পালন করেছে রাখালগাছি ইউনিয়ন বিএনপি ও খানপুর ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে এবং পূর্বের চারটি আসন বহালের দাবিতে গত সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে কর্মসূচি সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে খুলনা মোংলা হাইওয়ে মহাসড়কের চুলকাটি বাজারে মহাসড়কের উপর গাড়ি, গাছের গুঁড়ি ও বেঞ্চ ফেলে অবরোধ গড়ে তোলে নেতাকর্মীরা। এতে রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে সাধারণ যাত্রীদের পায়ে হেটে দুরপাল্লার রাস্তা পাড়ি দিতে দেখা যায়। হরতালের অংশ হিসেবে সাড়ে ১১ টার দিকে মিছিল শেষে মহাসড়কে অবস্থান নেন হরতালকারী ও নেতাকর্মীরা। অপরদিকে সকালের কর্মসূচিতে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা মুজাফফর রহমান আলম, জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্তসহ সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি সংসদীয় আসন ছিল। গত ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিক ভাবে একটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। এর বিরোধিতা করে স্থানীয় নেতাকর্মীরা চারটি আসন বহাল রাখার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন এবং শুনানিতেও অংশ নেন। গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সীমানা সামান্য পরিবর্তন করে তিনটি আসনের চূড়ান্ত গেজেট প্রকাশ করে। এই সিদ্ধান্তকে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও আন্দোলনকারীরা গণমানুষের দাবির প্রতি অবহেলা বলে অভিহিত করেছেন বলে নেতাকর্মীরা জানান।
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে চুলকাটিতে হরতাল পালিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে চুলকাটিতে হরতাল পালিত..
ছবি: সংগৃহীত
Nessun commento trovato