সর্বদলীয় সম্মিলিত কমিটির সংবাদ সম্মেলন বাগেরহাটে একটি আসন কমানোর প্রতিবাদে তিন দিনের হরতালসহ পাঁচদিনের কর্মসূচি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সর্বদলীয় সম্মিলিত কমিটির সংবাদ সম্মেলন বাগেরহাটে একটি আসন কমানোর প্রতিবাদে তিন দিনের হরতালসহ পাঁচদিনের কর্মসূচি..

Mahfuz Bappi Khan avatar   
Mahfuz Bappi Khan
সর্বদলীয় সম্মিলিত কমিটির সংবাদ সম্মেলন বাগেরহাটে একটি আসন কমানোর প্রতিবাদে  তিন দিনের হরতালসহ পাঁচদিনের কর্মসূচি..
সর্বদলীয় সম্মিলিত কমিটির সংবাদ সম্মেলন বাগেরহাটে একটি আসন কমানোর প্রতিবাদে  তিন দিনের হরতালসহ পাঁচদিনের কর্মসূচি..
ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের একটি আসন কমানোসহ তিনটি আসনের সীমানা সম্পূর্ন পাল্টে দেয়ার প্রতিবাদে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি ৩ দিনের হরতালসহ আজ (রবিবার) থেকে পাঁচদিনের লাগাতর ..

 

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি যুগ্ম আহবায়ক জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম এ কর্মসূচি ঘোষণা করেন। লাগাতর এই প্রতিবাদ কর্মসূচির মধ্যে রয়েছে আজ রবিবার বিকালে জেলা ও উপজেলায় বিক্ষোভ, সোমবার পূর্ণদিবস মোংলা বন্দরসহ জেলাব্যাপী হরতাল, মঙ্গলবার জেলা ও উপজেলায় বিক্ষোভ, বুধ ও বৃহস্পতিবার দুইদিন একটানা ৪৮ ঘন্টা হরতাল পালন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, নির্বাচন কমিশন (ইসি) গত ৩০ জুলাই আসন পুনঃনির্ধারণের খসড়ায় বাগেরহাটের চার আসন থেকে একটি বাদ দিয়ে তিন আসনের প্রস্তাব করা হয়। এ প্রস্তাবে জেলাবাসী তব্রি ক্ষোভ প্রকাশ করে আন্দোলন শুরু করে। আন্দোলনের পাশাপাশি সব রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলো একত্রিত হয়ে সর্বদলীয় সম্মিলিত কমিটি গঠন করে নির্বাচন কমিশনে চার আসন বহালের দাবি জানিয়ে লিখিত সুপারিশও দাখিল করে। নির্বাচন কমিশনের শুনানি ইসি জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে চারটি আসন বহাল রাখবে, এমন প্রত্যাশায় আন্দোলন থেকে সরে এসেছিল বাগেরহাটবাসী। কিন্তুইসি গত ৪ সেপ্টেম্বর  প্রজ্ঞাপন জারি করে বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি আসনে নামিয়ে আনে। পাশাপাশি তিনটি আসনেই নতুন নতুন উপজেলা সংযুক্ত করে সীমানা সম্পূর্ন পাল্টে দেয়। এতে জেলার প্রায় ১৮ লক্ষাধিক মানুষের হৃদয় বিদীর্ণ দেয়। ইসির এই এমন হটকারি সিদ্ধান্ত অযৌক্তিক ও বেআইনি। জনমতের প্রতি কোনো শ্রদ্ধা না দেখিয়ে ইসি জেলাবাসীর ন্যায্য দাবি উপেক্ষা করেছে। এর প্রতিবাদে এবং চারটি আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি পাঁচ দিনব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলন থেকে।

সংবাদ সম্মেলনে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপির সাবেক এমপি শেখ মুজিবর রহমান, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, খাদেম নিয়ামুন নাসির আলাপ, ব্যারিষ্টার শেখ জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, ফকির তরিকুল ইসলাম, সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের সেক্রেটারী সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মুহাম্মদ ইউনুস, জেলা জামায়াত নেতা এস এম মঞ্জুরুল হক রাহাতসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত- নির্বাচন কমিশনের গেজেটে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন থেকে একটি কমানোর পাশাপাশি বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) থেকে ফকিরহাট উপজেলাকে কেটে দিয়ে বাগেরহাট-২ আসনের সাথে বাগেরহাট সদর উপজেলাকে বাগেরহাট- ১ আসনের সাথে। বাগেরহাট-২ (বাগেরহাট সদর, কচুয়া ও রামপাল) আসন থেকে বাগেরহাট সদর, কচুয়াকে বাদ দিয়ে ফকিরহাট- রামপাল ও মোংলা উপজেলাকে নিয়ে বাগেরহাট- ২ আসন ও বাগেরহাট-৩ (মোরেলগঞ্জ ও শরণখোলা ও মোংলা) আসন থেকে মোংলাকে বাদ দিয়ে কচুয়া উপজেলাকে সংযুক্ত করে বাগেরহাট- ৩ আসন গঠন করেছে। ইসির এমন সিদ্ধান্তের পর বাগেরহাট জেলাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিবাদে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের সমন্বয় ঐক্য পরিষদ পাঁচদিনের কঠোর এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে।

Nenhum comentário encontrado


News Card Generator