বোয়ালমারীতে পাগলা ঘোড়ার তাণ্ডবে আহত ২০ জন | আই নিউজ বিডি

বোয়ালমারীতে পাগলা ঘোড়ার তাণ্ডবে আহত ২০ জন

ফরিদপুর ব্যুরো avatar   
ফরিদপুর ব্যুরো
বোয়ালমারীতে পাগলা ঘোড়ার তাণ্ডবে আহত ২০ জন
বোয়ালমারীতে পাগলা ঘোড়ার তাণ্ডবে আহত ২০ জন
ছবি: সংগৃহীত
মোহাম্মাদ ইমরান, ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। হঠাৎ যাকে পাচ্ছে, তাকেই তেড়ে গিয়ে কামড়ে দিচ্ছে ঘোড়াটি। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের কলেজ রোড ও চৌরাস্তায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত দুই দিনে পৌরসভার বিভিন্ন এলাকায় ঘোড়াটির কামড়ে ও লাথিতে নারী-পুরুষ মিলে প্রায় ২০ জন আহত হয়েছেন। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 

প্রত্যক্ষদর্শী মো. নিজাম খান জানান, “কলেজ রোড থেকে শুরু করে চৌরাস্তাসহ পৌরসভার বিভিন্ন স্থানে ঘোড়ার কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘোড়াটি যাকে পাচ্ছে তাকেই আক্রমণ করছে। ধারণা করা হচ্ছে, কোনো পাগলা কুকুরের কামড়ে ঘোড়াটি অস্বাভাবিক আচরণ করছে।”

 

আহত কাজী হাসান ফিরোজ বলেন, “সকালে হাঁটার জন্য রেলস্টেশনের দিকে যাচ্ছিলাম। পথে চৌরাস্তায় হঠাৎ ঘোড়াটি এসে কামড়ে দেয়। লোকজন দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে বাসায় ফিরেছি, তবে আক্রান্ত স্থানে তীব্র ব্যথা রয়েছে। আমার জানা মতে আজ সকালেই অন্তত ছয়জন ঘোড়ার কামড়ে আহত হয়েছেন।”

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, “আজ সকালে ঘোড়ার কামড়ে আহত কয়েকজন চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের ব্যথানাশক ওষুধ ও টিটেনাস ইনজেকশন দেওয়া হয়েছে। আহতদের বক্তব্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, কোনো পাগলা কুকুর ঘোড়াটিকে কামড়িয়েছে, যার ফলে এটি এমন অস্বাভাবিক আচরণ করছে।”

لم يتم العثور على تعليقات


News Card Generator