সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ ছোট সুমন বাহিনীর ৪ বনদস্যু আটক | আই নিউজ বিডি

সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ ছোট সুমন বাহিনীর ৪ বনদস্যু আটক

বাগেরহাটের মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা সুন্দরবনে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ছোট সুমন বাহিনীর ৪ বনদস্যুকে আটক করেছে।..
Eidok-এ শেয়ার
সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ ছোট সুমন  বাহিনীর ৪ বনদস্যু আটক
ছবি: সংগৃহীত

 

শনিবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাত ১টার দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খাল এলাকায় অভিযান চালিয়ে এসব বনদস্যুদের আটক করা হয়। এসময়ে বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্যদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি এবং ৪ রাউন্ড ফাঁকা গুলির খোসা।

আটক বনদস্যুরা হলো মো. বিল্লাল হোসেন (২৫), মো. রবিউল  শেখ (৩২), মো. জিন্নাত হাওলাদার (৩৫) ও মো. কালাম গাজী (২৪)। তাদের বাড়ী খুলনা ও বাগেরহাট জেলায়।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজিএস স্বাধীন বাংলার নেভিগেটিং কর্মকর্তা লে. মো. খালিদ সাইফুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদী সংলগ্ন এলাকায় বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্যরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাত ১টায় মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা অভিযান চালায়। কোস্টগার্ড সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খাল এলাকায় পৌঁছালে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ৪ বনদস্যুকে আটক করা হয়। বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্যদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি এবং ৪ রাউন্ড ফাঁকা গুলির খোসা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বনদস্যুরা সুন্দরবনে তৎপর ছোট সুমন বাহিনীর সাথে দীর্ঘদিন ধরে জেলে-বনজীবীদের মুক্তিপনের দাবীতে আপহরণ ও অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো বলে জানান এই কোস্টগার্ড কর্মকর্তা। ##

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা অপরাধ মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 44 ভিউ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা অপরাধ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 57 ভিউ শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার অপরাধ শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 51 ভিউ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ অপরাধ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 129 ভিউ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার অপরাধ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 58 ভিউ ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ অপরাধ ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 75 ভিউ কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ অপরাধ কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 82 ভিউ