বড়লেখায় পুলিশের অভিযানে গরু চুরি চক্রের ৩ সদস্য গ্রেফতার | আই নিউজ বিডি

বড়লেখায় পুলিশের অভিযানে গরু চুরি চক্রের ৩ সদস্য গ্রেফতার

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের অভিযানে চুরি হওয়া দুটি গরু উদ্ধার এবং চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
বড়লেখায় পুলিশের অভিযানে গরু চুরি চক্রের ৩ সদস্য গ্রেফতার
ছবি: সংগৃহীত

পুলিশ জানায়, গত ৩১ আগস্ট বড়লেখা উপজেলার দক্ষিণভাগ গ্রামের ইয়াকুব আলীর (৫৫) বাড়ির বারান্দায় থাকা গোয়ালঘর থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের দুটি ডেকী গরু চুরি হয়। পরে ভুক্তভোগী ৫ সেপ্টেম্বর বড়লেখা থানায় মামলা দায়ের করেন।

মামলার পরপরই অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ও তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমানের তত্ত্বাবধানে এসআই রতন কুমার হালদারের নেতৃত্বে একটি টিম অভিযান শুরু করে। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেবল চন্দ্র সরকার অভিযানে সমন্বয় করেন।

অভিযানের অংশ হিসেবে প্রথমে দোহালিয়া গ্রামের মো. মিলন আহমদ (২৮) কে আটক করে পুলিশ। তার স্বীকারোক্তির ভিত্তিতে একই রাতে জুড়ি থানার বেলাগাঁও এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া দুটি গরু উদ্ধার করা হয়। এসময় আরও দুইজন শহিদ মিয়া (৬০) ও হানিফ মিয়া (৫৫) গ্রেফতার হন। পরদিন তাদের আদালতে পাঠানো হয়।

বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, গরু চুরির ঘটনায় মামলা হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা অভিযান শুরু করি। চুরি হওয়া গরু উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। জনগণের জানমালের নিরাপত্তায় বড়লেখা থানা পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার פשע নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 58 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের פשע দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 46 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা פשע দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 83 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত פשע সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 65 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর פשע ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 27 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা פשע শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 77 Views চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ פשע চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ 45 Views