বড়লেখায় পুলিশের অভিযানে গরু চুরি চক্রের ৩ সদস্য গ্রেফতার | আই নিউজ বিডি

বড়লেখায় পুলিশের অভিযানে গরু চুরি চক্রের ৩ সদস্য গ্রেফতার

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের অভিযানে চুরি হওয়া দুটি গরু উদ্ধার এবং চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
বড়লেখায় পুলিশের অভিযানে গরু চুরি চক্রের ৩ সদস্য গ্রেফতার
ছবি: সংগৃহীত

পুলিশ জানায়, গত ৩১ আগস্ট বড়লেখা উপজেলার দক্ষিণভাগ গ্রামের ইয়াকুব আলীর (৫৫) বাড়ির বারান্দায় থাকা গোয়ালঘর থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের দুটি ডেকী গরু চুরি হয়। পরে ভুক্তভোগী ৫ সেপ্টেম্বর বড়লেখা থানায় মামলা দায়ের করেন।

মামলার পরপরই অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ও তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমানের তত্ত্বাবধানে এসআই রতন কুমার হালদারের নেতৃত্বে একটি টিম অভিযান শুরু করে। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেবল চন্দ্র সরকার অভিযানে সমন্বয় করেন।

অভিযানের অংশ হিসেবে প্রথমে দোহালিয়া গ্রামের মো. মিলন আহমদ (২৮) কে আটক করে পুলিশ। তার স্বীকারোক্তির ভিত্তিতে একই রাতে জুড়ি থানার বেলাগাঁও এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া দুটি গরু উদ্ধার করা হয়। এসময় আরও দুইজন শহিদ মিয়া (৬০) ও হানিফ মিয়া (৫৫) গ্রেফতার হন। পরদিন তাদের আদালতে পাঠানো হয়।

বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, গরু চুরির ঘটনায় মামলা হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা অভিযান শুরু করি। চুরি হওয়া গরু উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। জনগণের জানমালের নিরাপত্তায় বড়লেখা থানা পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ Krimen সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 84 Views মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Krimen মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 87 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Krimen দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 68 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Krimen চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 49 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Krimen মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 111 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Krimen কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 63 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Krimen আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 84 Views