ফুলতলায় ব্যবসায়ীর ওপর ছিনতাইকারীর হামলা, গুরুতর আহত
বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা বাজারের ব্যবসায়ী মোঃ নয়ন বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন।
স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন বাড়ি ফেরার সময় অজ্ঞাত ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তার পাশের একটি কৃষি খেত থেকে উদ্ধার করে পথচারীরা।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আহত নয়নকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
"Eye News BD" app
Mga komento 0