কক্সবাজারের নুনিয়া ছড়ায় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত স্কেভেটার, অভিযানের সময় উত্তেজনা বিরাজ করে।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কক্সবাজারের নুনিয়া ছড়ায় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত স্কেভেটার, অভিযানের সময় উত্তেজনা বিরাজ করে।..

Md Hero avatar   
Md Hero
কক্সবাজারের নুনিয়া ছড়ায় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত স্কেভেটার, অভিযানের সময় উত্তেজনা বিরাজ করে।..
কক্সবাজারের নুনিয়া ছড়ায় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত স্কেভেটার, অভিযানের সময় উত্তেজনা বিরাজ করে।..
ছবি: সংগৃহীত
নুনিয়া ছড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, সড়ক অবরোধে বিমান যাত্রীদের দুর্ভোগ..

বিআইডব্লিউটিএ ও প্রশাসনের অভিযানে স্থানীয়দের প্রতিরোধ, সাবেক এমপি কাজলের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

কক্সবাজার শহরের নুনিয়াচড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা সৃষ্টি করেছে স্থানীয়রা। শুক্রবার সকালে বিআইডব্লিউটিএ ও প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়।

সকালে প্রশাসনের পক্ষ থেকে নুনিয়া ছড়া এলাকার নদী ও খাস জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু স্থানীয় বাসিন্দারা মুল সড়কে  এসে অভিযানে বাধা দেন এবং সড়ক অবরোধ করে। এতে কক্সবাজার বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে বিমানবন্দরে যাতায়াতকারী বহু যাত্রী চরম ভোগান্তির শিকার হন। অনেকে সময়মতো ফ্লাইট ধরতে ব্যর্থ হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা বাহিনী পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হলেও উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে। এক পর্যায়ে সাবেক এমপি লুৎফুর রহমান কাজল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন। তাঁর আশ্বাসে অবরোধকারীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রশাসনের কর্মকর্তারা জানান, সরকারি নদী ও খাস জমি দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের জন্য এই অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ আইন হাতে তুলে নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনায় সাধারণ মানুষ দাবি করেছেন, উচ্ছেদ কার্যক্রমের পাশাপাশি যাত্রী ও নাগরিকদের দুর্ভোগ কমাতে বিকল্প ব্যবস্থা নেওয়া জরুরি।

Nenhum comentário encontrado


News Card Generator