জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্রই টিকবে না— রুহুল কবির রিজভী

বগুড়া জেলা মৎস্যজীবী দলের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি হয়।..
Eidokでシェア
জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্রই টিকবে না— রুহুল কবির রিজভী
写真:提供

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “নির্বাচন যত ঘনিয়ে আসছে, ষড়যন্ত্র ততই বাড়ছে। গণতন্ত্রবিরোধীরা জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে। বিএনপির বিরুদ্ধে মব সংস্কৃতি ও সাইবার বুলিং চালানো হচ্ছে। কিন্তু দেশের মাটি ও মানুষের সঙ্গে বিএনপির সম্পর্ক অটুট। নতুন করে যতই চক্রান্ত হোক, জনগণের শক্তির কাছে তা ব্যর্থ হবেই ইনশাআল্লাহ।”

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া শহরের ডিসি পার্ক (এসপি ব্রিজ) সংলগ্ন করতোয়া নদীতে মাছের পোনা অবমুক্ত কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বগুড়া জেলা মৎস্যজীবী দলের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. মোশারফ হোসেন প্রমুখ।

রিজভী বলেন, “বিএনপি কোনো প্রভু দেশের তাঁবেদারির রাজনীতি করে না। শেখ হাসিনার স্বৈরশাসনামলে দেশের নদী-নালা ও খাল-বিল প্রতিবেশী দেশকে লিজ দেওয়া হয়েছিল। তারা প্রভু দেশকে খুশি রাখতে দেশকে উজাড় করে দিয়েছিল।”

মৎস্যজীবী দলের কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতা এমআর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, জাহিদুল ইসলাম হেলাল, একেএম তৌহিদুল আলম মামুন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ময়নুল হক বকুল, সদস্য সচিব খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

コメント 0

コメントがありません