সাভারের বেদেপল্লী থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার" | আই নিউজ বিডি

সাভারের বেদেপল্লী থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার"..

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
সাভারের বেদেপল্লী থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার"..
সাভারের বেদেপল্লী থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার"..
ছবি: সংগৃহীত
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি

 

 

সাভারের বেদেপল্লী থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে সাভার থানা পুলিশের একটি চৌকস টিম বেদেপল্লী পোড়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৬০০০ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামী মো. আব্দুল সালাম ওরফে খোকন (৫৭), পিতা-মো. শহিদ খাঁন, মাতা-মৃত সালেহা বেগম ওরফে সলকা, সাং-পোড়াবাড়ী, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, আসামীর নিজ বসতবাড়ীর আঙ্গিনায় টিন সেড ঘরের কাঠের তৈরী সিড়ির নিচ থেকে শিমুল গাছের কাঁটা দিয়ে বিশেষ কায়দায় তৈরী ০৪ (চার) টি বাশেঁর চৌঙ্গার ভিতর সাদা পলিথিন দ্বারা মোড়ানো নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার প্রতিটি চৌঙ্গার মধ্যে ১৫০০ (এক হাজার পাঁচশত) পিচ করে, সর্বমোট ৬,০০০ (ছয় হাজার) পিচ ইয়াবা ট্যাবলট, মূল্য অনুমান ১৮,০০,০০০/- (আঠারো লক্ষ) টাকা উদ্ধার করেন।

সাভার থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, খোকনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator