শরণখোলায় বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ | আই নিউজ বিডি

শরণখোলায় বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

বাগেরহাটের শরণখোলায় আলোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রাবাস ও শিক্ষক কোয়ার্টার দখলের অপচেষ্টাসহ শিক্ষক-শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৪ সেপ..
Eidok-এ শেয়ার
শরণখোলায় বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ
ছবি: সংগৃহীত

 

লিখিত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন মানিক বলেন, গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তিনি এক সহকারী শিক্ষকসহ বিদ্যালয় থেকে বের হওয়ার সময় স্থানীয় ভূমিদস্যু রাসেল ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের মারধর করে গুরুতর আহত করা হয়। অথচ অভিযুক্ত মো. শফিকুল ইসলাম রাসেল উল্টো বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন বলে দাবি করেন তিনি।

 

প্রধান শিক্ষক অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ভূমিদস্যু চক্র বিদ্যালয়ের জায়গা দখলের চেষ্টা চালিয়ে আসছে। বিভিন্ন সময়ে ভুয়া কাগজপত্র তৈরি করে মামলা-মোকদ্দমার মাধ্যমে জমি দখলেরও চেষ্টা করেছে তারা। সম্প্রতি আদালত থেকে বিদ্যালয়ের পক্ষে রায় আসার পরও তারা বিরত হয়নি। বরং পুনরায় হামলা চালিয়ে শিক্ষক ও প্রায় এক ডজন শিক্ষার্থীকে আহত করেছে।

 

তিনি জানান, ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। নইলে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। জেলার খবর চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 42 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 67 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 40 ভিউ লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী জেলার খবর লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 19 ভিউ ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ জেলার খবর ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 61 ভিউ  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক জেলার খবর  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 41 ভিউ কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ জেলার খবর কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ 60 ভিউ